Main Menu

এমসি কলেজে বিসিএস দিকনির্দেশনা মূলক ক্লাস

বৈশাখী নিউজ ডেস্ক: এমসি কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীদের নিয়ে বিসিএস পরীক্ষার দিকনির্দেশা মূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২০৬নং কক্ষে এই ক্লাস অনুষ্ঠিত হয়। ক্লাস পরিচালনা করেন সহযোগী অধ্যাপক মো. আসিরুল হক।

ক্লাসে বিসিএস পরিক্ষার বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করেন এবং এছাড়াও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এবং যুক্তিযুক্ত একটি ডেইলি রুটিন প্রদান করেন।

ক্লাসে আরো উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক মো. জামাল উদ্দিন এবং প্রভাষক শোয়েব আহমদ খান। শিক্ষার্থীদের আগ্রহ থাকলে প্রতিসপ্তাহে একদিন করে ক্লাস নেওয়া হবে বলে জানান আসিরুল হক ।

Share





Related News

Comments are Closed