Main Menu

দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে শারীরিক পরীক্ষার জন্য আট দিনের সফর শেষে আজ রোববার দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সকাল পৌনে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা পৌঁছান তিনি।

ওই সময় রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব, ডিপ্লোম্যাটিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধান, পুলিশের আইজিসহ বেসামরিক-সামরিক কর্মকর্তারা।

উল্লেখ্য, লন্ডনের উদ্দেশে গত ২১ অক্টোবর ঢাকা ত্যাগ করেন রাষ্ট্রপতি। মোরফিল্ডস আই হসপিটালে চক্ষু চিকিৎসা ও বুপা ক্রোমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ।

Share





Related News

Comments are Closed