Main Menu

এরশাদের সুস্থতা কামনায় বিশ্বনাথে জাপা’র মিলাদ মাহফিল

বিশ্বনাথ প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসাইন মুহাম্মদ এরশাদ’র সুস্থতা কামনায় বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা উপজেলা সদরের পুরান বাজার বায়তুল আমান জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, সিলেট জেলা পরিষদের সদস্য মাওলানা সহল আল রাজী চৌধুরী, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য এম এ রব, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক মনোহর আলী, এ কে এম দুলাল, আব্দুল হান্নান, জয়নাল আবেদীন, ফিরোজ আলী, জাপা নেতা সাইদুর রহমান, তাজ উদ্দিন বাবুল, জয়নাল আহমদ, মোঃ শাহিন, শরিফ উদ্দিন, এম এ গণি, উপজেলা যুব সংহতির সদস্য সচিব গোলাম জবদানী, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি এস এম শামীম আহমদ, সহ-সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক মীর খোকন, সাবেক আহবায়ক আলা উদ্দিন প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমির উদ্দিন আশরাফী।

Share





Related News

Comments are Closed