Main Menu

বিশ্বনাথে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশ্বনাথ প্রতিনিধি : বৃহস্পতিবার রাতে বিশ্বনাথ উপজেলা যুবদলের উদ্যোগে ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাওছার আহমদ তোলাই ও যুবদল নেতা আব্দুর রব সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির হোসেন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো. নানু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, বিএনপি নেতা শামীম আহমদ মেম্বার, যুবদল নেতা শাহজাহান আলী, জাহাঙ্গীর আলী, সাইদুর রহমান রাজু, মাসুদ আহমদ সুমন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা আব্দুস সালাম, ময়নুল হক, শেখ ময়নুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য আলাল আহমদ, তারেক আহমদ খজির, ইমরান আহমদ সুমন, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ এ কে রাজু, লুৎফুর রহমান, ফজলু মিয়া প্রমুখ।

Share





Related News

Comments are Closed