Main Menu

ডোমারে যুবদলের প্রতিষ্টাবার্ষিকী পালিত

মোঃ রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেলে ডোমার উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক রেয়াজুল ইসলাম কালু, সহ-সভাপতি আনিছুর রহমান আনু, পৌর বিএনপি’র সভাপতি মোস্তফা ফিরোজ প্রধান, সাধারন সম্পাদক আকতারুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান তুলু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইবতেখারুল আলম তিতুমীর, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহিন আলম, সাধারন সম্পাদক মামুনুর রশিদ বসুনিয়া সজিব, সোনারায় ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আমিনার রহমান, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি রুহুল আমিন, পাঙ্গা মটুকপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সায়েম সরকার, জোড়াবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি রবিউল আলম ভূট্টু, বামনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আকতারুজ্জামান লাবু, বোড়াগাড়ী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কাদের মানিক, সদস্য রায়হানুল কবির বাবু প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ বিন আমিন সুমন।

Share





Related News

Comments are Closed