সিলেটে ছাত্রদলের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে বুধবার বিকেলে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মিছিলটি রেজিষ্ট্রি মাঠে বিএনপির সমাবেশে গিয়ে মিলিত হয়। এর আগে কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারন সম্পাদক কামাল হোসেন, সাবেক সহ সাংগঠনিক সম্পাকদক হোসাইন আহমদ ও মহানগর ছাত্রদল নেতা মোঃ মাকসুদ আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফাহিম রহমান মৌসুম, সিলেট ল’ কলেজ ছাত্রদল নেতা মুহিবুর রহমান লিটন, জেলা ছাত্রদল নেতা সাইফুল আলম কোরেশী, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক তানিমুল ইসলাম তানিম, জেলা, মহানগর, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, সিলেট ল’ কলেজ, সিলেট সরকারী কলেজ, বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিক ইনিষ্টিটিউট ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, ছদরুল ইসলাম লোকমান, জুবের আহমদ, শেখ সামছুদ্দিন সামছুল, এস এম ফখরুল, ছদিওল হোসাইন, মামুনুর রশিদ মামুন, নীলমনি কর পায়েল, সুজন মিয়া, এস.কে শাহীন, আতিকুল ইসলাম নাঈম, সুমেল আহমদ, মোজাম্মেল হক, মুহিবুর রহমান বাদশা, আফজাল হোসেন, আরমান আলী, রুহুল আমিন, ইমরান আহমদ, আলাল আহমদ, নাহিদ আহমদ, সৈয়দ মিনহাজ, আব্দুল কাদির, জুনায়েদ আহমদ, ইয়াসিন হোসাইন জয়, কামরুজ্জামান কামরুল, শফিকুল হক শামীম, শহিদুল আহমদ চৌধুরী, ফয়ছল আহমদ, জাবেদ হাসান, মামুন আহমদ চৌধুরী, রাসেল আহমদ, দেলোয়ার হোসেন, আফজল হোসেন, শামীম আহমদ, ফাহিম আহমদ, শরীফ হোসেন, শাহদাত হোসেন, আলমগীর হোসেন, তানভীর আহমদ, অন্তর, শুভন, বাদন, শুভ, হৃদয়, কামরান আহমদ, প্রিন্স, শাহান আহমদ, আল-আমিন, রমজান আহমদ, জনি, শাকিল প্রমুখ।
মিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন, জননেতা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বর্তমান স্বৈরাচারী সরকার তাদের পতন ঠেকাতে পারবে না। ছাত্রজনতার তীব্র আন্দোলনের মুখে অচিরেই বর্তমান অবৈধ সরকারের পতন ঘন্টা বেজে উঠবে।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed