Main Menu

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক : ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল বুধবার (২৫ অক্টোবর) প্রকাশিত হয়েছে। এতে ৫ হাজার ৩৭৯ জন পাস করেছেন। ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৩ মে। প্রায় পাঁচ মাস ধরে পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন পরীক্ষার্থীরা।

গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন।

পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেছেন, আমরা লিখিত পরীক্ষার ফলাফল দিলাম। শিগগিরই মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করব।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই পরীক্ষায় অংশ নিতে গত ৩১ মার্চ থেকে ২ মে পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করেন।

Share





Related News

Comments are Closed