Main Menu

বিয়ানীবাজারে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে দুই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকারসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
জানা যায়, বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা গ্রামের লন্ডন প্রবাসী মাওলানা মুদরিছ আলীর বাড়িতে গত সোমবার দিবাগত রাত ২টার দিকে ডাকাতদল প্রবেশ করে। এ সময় তারা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩৫ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণ, দামি মোবাইল ফোনসহ প্রায় ৫-৬ লক্ষাধিক টাকার জিনিসপত্র লুট করে।
এদিকে, মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে শেওলা ইউনিয়নের দিঘলভাগ গ্রামের সৌদি প্রবাসী লালা মিয়ার বাড়িতে ১০/১২ জনের ডাকাতদল হানা দেয়। এ সময় লালা মিয়া ও তার প্রবাসী পুত্র রাজু বাঁধা দিতে গেলে ডাকাতদের হামলার শিকার হন। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতদল ২২ভরি স্বর্ণ, নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা, মোবাইল ফোনসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মূল্যবান মালামাল নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সী বলেন, চুরি-ডাকাতি রোধ করতে পুলিশ তৎপর রয়েছে। তিনি জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেফতার করা হবে।

Share





Related News

Comments are Closed