চিরনিদ্রায় শায়িত এম কে আনোয়ার
বৈশাখী নিউজ ডেস্ক : কুমিল্লার হোমনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবীদ পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য জননেতা এম কে আনোয়ারের দাফন সম্পন্ন হয়েছে ।
আজ বুধবার বাদ আসর হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চম জানাযা শেষে হোমনা সদরে দলীয় কার্যালয়ের পাশে তাকে দাফন করা হয়েছে । হোমনা উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা মেঘনা, তিতাস, মুরাদনগর, দ্বেবিদার, ও ব্রাহ্মন বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার লাখো মানুষ এ জানাযায় অংশ গ্রহন করেন।
জানাযা শেষে মরহুম এ কে আনোয়ারের কফিনে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গ সংগঠন ছাড়াও উপজেলা আওয়ামীলীগ, উপজেলা জাতীয় পার্টি,হোমনা প্রেসক্লাব, পূজা উদয়াপন পরিষদ শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক ও সাংস্কুতিক সংগঠন । পরে উপজেলা বিএনপির কার্যালয়ের পার্শ্বে মরহুমের হোমনা সদরের নিজ বাড়িতে তাকে সমাহিত করা হয়।
জানা যায়, উপজেলা বিএনপির পক্ষ থেকে ৩ দিনের শোক ঘোষণা করা হয় এর মধ্যে বুকে কালো ব্যাজ ধারন, দলীয় কার্যালয়ে শোক পতাকা উত্তোলন ও ওয়াডে ওয়াডে মিলাদ মাহফিল ও কুরআন খতম করা ও ২৭ আক্টোবর মরহুমের রুহের মাগফেরাত কামনা করে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে । মরহুম এম কে আনোয়ার কুমিল্লা-১ (হোমনা-মেঘনা) ৪ বার এবং কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে ১ বার মোট ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন ।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed