কোম্পানীগঞ্জে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাদ্রাসা ছাত্র খুন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে বশির আহমদ(২৩) নামে এক মাদ্রাসা ছাত্র খুন হয়েছে। সে দলইরগাঁও মাদ্রাসার তাকমিল ফিল হাদীস (টাইটেল) ক্লাসের ছাত্র এবং ওই গ্রামের মাওলানা শামসুদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, নিহত বশির এবং তার চাচাতো ভাই সালাউদ্দিন সালাইর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে। এই বিরোধের জের সালাউদ্দিন মঙ্গলবার রাত ৯টার দিকে বশিরকে পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তাকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে আসা হলে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, বুধবার ওসমানী মেডিকেল কলেজে বশিরের ময়না তদন্ত সম্পন্ন হয়। ওইদিন বাদ মাগরিব নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ওসি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
দলইরগাঁও মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান জানান, এ বছর বশিরের টাইটেল সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। আগামি শনিবার থেকে তার প্রথম সাময়িক পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু, পরীক্ষায় অংশ নেয়ার আগেই নির্মমভাবে ছাত্রটি খুন হলো।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed