Main Menu

ঘুমন্ত স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় শ্বশুর বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী নাসিমা বেগমকে (২৯) গলাকেটে হত্যা করেছেন স্বামী রফিক মিয়া (৩৫)। এ সময় বাধা দিতে গেলে শাশুড়ি ও শ্যালিকাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রফিক মিয়া একই ইউনিয়নের লোহাতুলি গ্রামের তাজুল মিয়ার ছেলে ।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় স্বামী রফিক মিয়াকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, সোমবার রাতে নাসিমা বেগম তার বাবার বাড়িতে ঘুমাচ্ছিলেন। এ সময় রফিক মিয়া শ্বশুর বাড়িতে ঘুমন্ত স্ত্রীর গলাকেটে খুন করেন। তাকে বাধা দিতে গেলে শাশুড়ি ও শ্যালিকা মলি বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান তিনি।

পরে মঙ্গলবার ভোরে কুলাউড়া উপজেলার হাওর এলাকা থেকে রফিক মিয়াকে আটক করে পুলিশ।

কুলাউড়া থানার উপপরিদশক (এসআই) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

Share





Related News

Comments are Closed