ছাতকে মালামালসহ ৩ ডাকাত গ্রেফতার
কামরুল ইসলাম সবুজ, ছাতক প্রতিনিধি: ছাতকে একটি দূর্ধর্ষ ডাকাতির ঘটনার প্রায় ২০ ঘন্টার মধ্যেই পুলিশের সাড়াশি অভিযানে মালামালসহ ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত ৯টায় শহরের নোয়ারাই এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গত শুক্রবার নোয়ারাই মহল্লার হাজি মিজফতাহ আহমদের বাড়িতে হানা দিয়ে ডাকাতরা নগদ ৭ লক্ষাধিক টাকা ও ২০ভরি স্বর্ণালংকারসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুঠে নেয়। এসব মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে সুনামগঞ্জ সহকারি পুলিশ সূপার (ছাতক-দোয়ারা) মো. দোলন মিয়া ও ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্বে ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম, অপারেশন ইনচার্জ এসআই গোলাম মোস্তফা, এসআই সুহেল রানা, এসআই সফিকুল হক, এসআই খসরু মিয়া, এসআই অরূপ সাগর, এএসআই মুহিবুল হক, এএসআই মহি উদ্দিন, এএসআই পিংকু দে, এএসআই রেজওয়ানসহ একদল চৌকস পুলিশ রোববার রাতেই শহর ও আশপাশ এলাকায় সাড়াশি অভিযান চালায়। অভিযানে লুন্ঠিত মালামালের মধ্যে ১৪ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৫১ হাজার টাকা, মোবাইল ও অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, নোয়ারাই গ্রামের মনোহর আলীর পুত্র শাহিন (৩০), আব্দুল মোমিনের পুত্র আব্দুর রহিম (২৫), রশিদ আলীর পুত্র দুলাল মিয়া (২০)। সোমবার এদেরকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একটি মামলা (নং ১৪, তাং ২৩.১০.২০১৭ইং) দায়ের করা হয়েছে।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed