ছাতকে ভিক্ষুক মহিলাকে ধর্ষণ, আটক ১
কামরুল ইসলাম সবুজ, ছাতক প্রতিনিধি: ছাতকে এক ভিক্ষুক মহিলাকে ধর্ষণের অভিযোগে জইন উদ্দিন (৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে। সে ইসলামপুর ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত লতিফ উল্লাহর পুত্র। জানা যায়, রহমতপুর গ্রামের মৃত সোনাহর আলীর স্ত্রী শনিবার রাতে একই গ্রামের লম্পট জইন উদ্দিন কর্তৃক ধর্ষণের শিকার হয়। ঘটনার রাত ১টায় সে কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে দু’সন্তানের জননী ভিক্ষুক ওই মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিতা ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিমের কাছে অভিযোগ করলে তিনি ধর্ষককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন। ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম জানান, ধর্ষক জইন উদ্দিন এলাকার একজন কুখ্যাত লম্পট। তাকে পুলিশে সোপর্দ করেছেন বলে জানান তিনি।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed