কমলগঞ্জে লেবু বাগানে দুর্বৃত্তায়ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের একটি লেবু বাগানে দুর্বৃত্তরা রাতের আঁধারে দা দিয়ে কূপিয়ে বেশ কিছু লেবু গাছ কেটে ফেলে। শনিবার (২১ অক্টোবর) দিবাগত রাতের কোন এক সময়ে এ ঘটনাটি ঘটে।
রোববার দুপুরে লেবু বাগানের মালিক শমশেরনগরের এনামুল হক (শামীম) বলেন, তিনি জমি কিনে চার বছর আগে বৈদ্যনাথ গ্রামে ৪ একর জমিতে ৫০ হাজার আনারসের চারা রোপন করেন। আনারসের মাঝে মাঝে সমন্বিত উপায়ে ২ হাজার এলাচি লেবুর চারা রোপন করেছিলেন। সম্প্রতি আবার এ বাগানে সমন্বিত উপায়ে পেঁপের চারা রোপনেরও উদ্যোগ গ্রহন করেন। রোপিত লেবু গাছগুলোতে আসছে মৌসুমে ফল আসার কথা। এরই মাঝে শনিবার দিবাগত রাতের আঁধারে দুর্বৃত্তরা এ লেবু ও আনারস বাগানে ঢুকে দা দিয়ে কূপিয়ে প্রায় ৩০টি লেবু গাছ কেটে ফেলে।
এনামুল হক আরও বলেন, তার সাথে তো এখানো কারো কোন নিরোধ নেই। বরং তিনি এ এলাকার সবার সাথে সু-সম্পর্ক রেখে সবাইকে সহযেগিতা করে চলেন। তার পরও কে বা কারা এই দুর্বৃত্তায়ন করে লেবু গাছ কেটে ফেললো। এ ব্যাপারে তিনি থানায় একটি সাধারন ডায়েরী করবেন বলেও জানান।
পতনউষার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য সাজিদ আলীও দুর্বৃত্তের দায়ের কূপে এনামুল হকের লেবু বাগানের কিছু লেবু গাছ কাটার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করে এলাবাসীর সহযোগিতা নিয়ে দুর্বৃত্তদের খোঁজে বের করার চেষ্টা করা হবে। অন্যথায় দুর্বৃত্তরা পরবর্তীতে আরও কোন বাগানে এভাবে গাছের চারা কেটে ফেলতে পারে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed