নবীগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। রবিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার শংকরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শংকরপুর গ্রামের জগন্নাথ সরকারের সাথে একই গ্রামের সোয়েব সরকারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার সকালে উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারীসহ ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে শ্রীরোপ দাশ, বিষ্ণু দাশ, মলাই দাশ, কেশব দাশ, কল্পনা রানী, গৌড় দাশকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান সংঘর্ষের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed