কুলাউড়ায় মনু নদীর বাঁধ ভেঙ্গে ৩০ গ্রাম প্লাবিত
কুলাউড়া সংবাদদাতা: বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে তিন দিন ধরে টানা বর্ষণে সৃষ্ট স্রোতে মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীর বাঁধের দুই অংশের প্রায় ৪৫০ ফুট অংশ ভেঙে যাওয়ায় ৩০টি গ্রামের প্রায় দু’শতাধিক ঘর বাড়ি প্লাবিত হয়েছে। রোববার ভোররাতে বাঁধ ভেঙেছে বলে মনু নদীর তীরবর্তী হাজিপুর, শরীফপুর, টিলাগাঁও ইউনিয়নের স্থানীয়রা জানিয়েছেন।
এর মধ্যে শরীফপুর ইউনিয়নের চাতলাপুর সেতুর পাশে প্রায় ৪০০ ফুট এবং হাজিপুর ইউনিয়নের আশ্রয়গ্রাম এর পাশে প্রায় ৮০ ফুট বাঁধ ভেঙ্গেছে বলে উপজেলা প্রশাসন নিশ্চিত করেছে।
পানিতে তলিয়ে যাওয়া গ্রামগুলোর মধ্যে রয়েছে শরীফপুর ইউনিয়নের ইটারগাট, পারিয়ারঘাট, কালারায়েরচর, দত্তগ্রাম, নিশ্চিন্তপুর, মানগাও, নসিরগঞ্জ, তিলোকপুর চা বাগান, পালকীছড়া চা বাগান গ্রাম, হাজীপুর ইউনিয়নের কেওলাকান্দি, বিলের পার, আশ্রয়গ্রাম, চাঁনগাও, ভুইগাও, ইসমাইলপুর, রনচাপ গ্রাম টিলাগাও ইউনিয়নের বালিয়া কিশোবপুর, বালিয়া, ঢিলেরপাড়, লালভাগ গ্রামসহ প্রায় অর্ধ-শতাধিক গ্রাম।
এদিকে, নদী তীরবর্তী গ্রামের বসতবাড়ি ভেঙে তলিয়ে যাচ্ছে। এছাড়া কৃষকের ফলানো ফসল পানির নিচে তলিয়ে গেছে। গৃহপালিত প্রাণীও ভেসে যাচ্ছে পানির স্রোতে। শরীফপুর ইউনিয়নের সৈয়দ কামাল উদ্দিন জানান, স্মরণকালে এরকম ভয়াবহ বন্যার স্রোত আমি দেখিনি। পুরো ইউনিয়ন পানিতে ভেসে গেছে। মানুষের কৃষি-ক্ষেত, খামার সব পানিতে তলিয়ে গেছে। অনেক মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম রাব্বী জানান, ভাঙ্গল কবলিত এলাকা তিনি পরিদর্শন করেছেন। শরীফপুর এবং হাজিপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ইতিমধ্যে প্রায় ৫০০ ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। আরও ত্রাণ সামগ্রী সংগ্রহের ব্যবস্থা করছি। ইতিমধ্যে প্রায় ২৫-৩০টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। তবে এর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed