বিশ্বনাথে ৬ জুয়াড়িকে ১৫ দিনের কারাদন্ড
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটর বিশ্বনাথে ৬ জুয়াড়িকে ১৫দিনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার আমতৈল জমসেরপুর হাওড় এলাকায় একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ। এরপর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃত প্রত্যেক আসামীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলো- উপজেলার রামপাশা ইউনিয়নের মাখরগাঁও গ্রামের আব্দুল গণির পুত্র রেকাম উদ্দিন (৩৫), জহুর আলীর পুত্র ফরাজ আলী (৩০), একই ইউনিয়নের পশ্চিম ধলিপাড়া গ্রামের আব্দুল বারীর পুত্র আলমগীর হোসেন (২০), ফয়জুল হকের পুত্র আলতাফ হোসেন (৩৫), জমসেরপুর গ্রামের কালা মিয়ার পুত্র জমসেদ আলী (৩০) ও আমতৈল পূর্বপাড়া গ্রামের চন্দন আলীর পুত্র কালা মিয়া (৩৫)।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই কামরুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করে। আটককৃতদের প্রত্যেককে ১৫দিনের সাজা প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed