কুয়েটে ভর্তি পরীক্ষা শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৯ টা হতে দুপুর ১২টা পর্যন্ত কুয়েটসহ পাঁচটি প্রতিষ্ঠানে একসাথে পরীক্ষা নেয়া হবে।
জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ৩টি অনুষদের ১৪টি বিভাগে মোট ১০০৫ টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৪৭৭ জন। এবারের ভর্তি পরীক্ষায় অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত ১০ হাজার ৫০০ টি আবেদনের মধ্যে বৈধ ১০ হাজার ৪৭৭ জন আবেদনকারীর সবাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ পাচ্ছে।
ভর্তি পরীক্ষা কুয়েট ক্যাম্পাস (১০০০১-১৮২৮২), টিচার্স ট্রেনিং (টিটি) কলেজ (১৮২৮৩-১৯০৩২), এইচএসটিটিআই (১৯০৩৩-১৯৩৩২ ), টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, বয়েজ (১৯৩৩৩-১৯৯৭৭) ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মহিলা (১৯৯৭৮-২০৪৭৭) এ অনুষ্ঠিত হবে।
এ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগে ১২০ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগে ১২০ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং(সিএসই) বিভাগে ১২০ জন, ইলেকট্রনিক্স অ্যান্ডকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগে ৬০ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং(আইপিই) বিভাগে ৬০ জন, লেদার ইঞ্জিনিয়ারিং(এলই) বিভাগে ৬০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগে ৬০ জন, আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (ইউআরপি) বিভাগে ৬০ জন, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট(বিইসিএম) বিভাগে ৬০ জন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগে ৩০ জন, আর্কিটেকচার (আর্ক) বিভাগে ৪০ জন, ম্যাটেরিয়ালস্ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগে ৬০ জন, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগে ৩০ জন এবং সংরক্ষিত ৫টি আসনসহ সর্বমোট ১০০৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি সংক্রান্ত সকল তথ্যাবলী কুয়েট এর ওয়েবসাইটে (www.kuet.ac.bd) পাওয়া যাবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর জানান, ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed