সিলেটে স্কুল শিক্ষিকা আয়েশা ছিনতাইয়ের শিকার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দক্ষিন সুরমায় ছিনতাইয়ের শিকার হয়েছেন সিলেট বিভাগের শ্রেষ্ট শিক্ষিকা ও দক্ষিণ সুরমার হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আয়েশা খাতুন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমার আলমপুরে ডিআইজি অফিসের সামনে এ ঘটনাটি ঘটে। ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার সাথে থাকা জরুরি কাহগজপত্র, মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণের গহনা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
স্কুল শিক্ষিকা আয়েশা খাতুন জানান, মঙ্গলবার রাতে রিকশাযোগে দক্ষিণ সুরমার আলমপুরস্থ বাড়িতে ফিরছিলে তিনি। ডিআইজি অফিসের সামনে পৌঁছামাত্র একটি মোটর সাইকেলে এসে হেলমেট পরিহিত তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।
শিক্ষিকা আয়েশার বড় ভাই সাংবাদিক মঈন উদ্দিন জানিয়েছেন- ঘটনাটি তিনি সিলেট মহানগর পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষসহ দক্ষিণ সুরমা থানাকে অবগত করেছেন।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed