ইংরেজি বিষয়ের ক্লাস ইংরেজিতেই নিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজে ইংরেজি বিষয়ের ক্লাস ইংরেজিতেই পরিচালনার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। এছাড়া, প্রত্যেক শিক্ষার্থীকে দেশপ্রেমিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নৈতিক শিক্ষা প্রদান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানেই ইংরেজি বিষয়ের ক্লাস ইংরেজিতে পরিচালনা করা হয় না। তাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে শিক্ষকদের ইংরেজি ক্লাস ইংরেজিতেই পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
মাউশির আদেশে বছরের শুরুতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার গল্প শোনাতে বলা হয়েছে শিক্ষকদের। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিতে শিক্ষার্থীদের নাগালের মধ্যে ওপেন সেলফে ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র’ (১৫ খণ্ড) পড়ার জন্য উন্মুক্ত রাখতে বলা হয়।
শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ শেখাতেও নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে বলা হয়, শিক্ষকরা ক্লাসে দুটি করে নৈতিক বাক্য ব্যাখ্যা করবেন। যাতে শিক্ষার্থীরা তা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে। অ্যাসেম্বব্লিতে দুটি করে নৈতিক বাক্য পাঠ করবে। প্রতিষ্ঠানের দেয়ালে নৈতিক বাক্য লিখতে হবে।
এছাড়া, মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস পরিচালনা, ইন-হাউস ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রশিক্ষণের ব্যবস্থা, শিক্ষাঙ্গনকে সবুজায়ন করা এবং জাতীয় শুদ্ধাচার কৌশল অনুশীলন করতে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানকে।
Related News
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More
একাদশে ভর্তি: একজন শিক্ষার্থীও পায়নি সিলেটের ১০ কলেজ, আসন পায়নি ৪৫৫ জন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একাদশ শ্রেণিতে ভর্তিতে একজন শিক্ষার্থীও না পাওয়া কলেজের সংখ্যা বাড়ছে। এবছরওRead More



Comments are Closed