Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে বিএনপির ৮ দিনের কর্মসূচি

বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে কালো পতাকা উত্তোলন, আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে। শুক্রবার (২৯ মে) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, শনিবার (৩০ মে) ভোর ৬টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়া সকাল ১১টায় শেরেবাংলা নগরে শহীদRead More


এবারের ঈদে ২২ লাখের বেশি পশু অবিক্রিত

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল আজহার কোরবানির হাট শেষ হয়েছে। কিন্তু দেশের বিভিন্ন পশুর হাট থেকে এখনো ট্রাকে ট্রাকে ফিরছে অবিক্রীত গরু। রাজধানীর গাবতলী, কমলাপুর, দিয়াবাড়ীসহ বিভিন্ন অস্থায়ী পশুর হাটে বড় গরুর সারি পড়ে ছিল শেষ মুহূর্ত পর্যন্ত। ক্রেতা না পেয়ে লোকসান গুনে অনেকে গরু বিক্রি করেছেন, আবার অনেকে গরু ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী, চলতি বছর কোরবানিযোগ্য পশু ছিল ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজার। এর মধ্যে ১ কোটির কিছু বেশি পশু কোরবানি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত রয়েRead More


সিলেটে কুরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদে সিলেটের বিভিন্ন এলাকায় কুরবানির পশু জবাই করতে গিয়ে দুর্ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এসব আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি ইউনিট সূত্রে জানা গেছে, আহতদের অধিকাংশই কুরবানির পশু জবাইয়ের সময় অসাবধানতাবশত দা ও ছুরির আঘাতে আহত হয়েছেন। এছাড়া গরুর লাথি ও শিংয়ের আঘাতেও কয়েকজনRead More


সিলেটে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মৃত বেড়ে ৫৮

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। শুক্রবার (২৯ মে) সকালে এর সত্যতা নিশ্চিত করেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ মাহবুবুল আলম। বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ৯ মাস বয়সী শিশু আরিম সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২০৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেওRead More


ঈদে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ঈদে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের কেউ ঈদ করতে প্রিয়জনদের কাছে বাড়ি ফিরছিলেন, কেউ নামাজ শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন, কেউবা আবার বাসে করে ঢাকায় ফিরছিলেন। এসব দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে ১১ জনই মোটরসাইকেল আরোহী ছিলেন। বুধবার (২৭ মে) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে পাঁচজন, ফরিদপুরে তিনজন, দিনাজপুর, নরসিংদী, গাইবান্ধা ও পটুয়াখালীতে দুজন করে এবং কুষ্টিয়া, মাদারীপুর ও নড়াইলে একজন করে নিহত হয়েছেন।নিহতদের মধ্যে তিন শিশু ও দুই কিশোর রয়েছেন। গোপালগঞ্জে পাঁচজন নিহত গোপালগঞ্জRead More


ঈদে শাবির হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৮ মে) ছেলেদের তিনটি ও মেয়েদের তিনটি আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য এই বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় দুইটি গরু কুরবানী করে মাংস বিতরণ করা হয়। জানা যায়, প্রতি বছর ঈদের ছুটিতে নানা কারণে অনেক শিক্ষার্থী হলে অবস্থান করেন। বিশেষ করে দূর-দূরান্তের শিক্ষার্থী, ভিন্ন ধর্মাবলম্বী এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে থাকা শিক্ষার্থীদের একটি বড় অংশ এই ছুটিতেও ক্যাম্পাসেRead More


শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে আহত নারীর মৃত্যু, নিহত বেড়ে ২

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় টেটাবিদ্ধ হয়ে আহত আহেরা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান। তিনি বলেন, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত পায়েল মিয়ার মরদেহ ময়নাতদন্ত শেষে শ্রীহাইল গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে জানান ওসি। এর আগে ​বুধবার (২৭ মে) দুপুরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায়Read More


স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৭৪ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত একটি বোর্ডিং স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছে আরও ৭৪ শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৮ মে) এই তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি। গিলগিল শহরে অবস্থিত উতুমিশি গার্লস স্কুলে এই দুর্ঘটনা ঘটে। এটি একটি মেয়েদের আবাসিক স্কুল। গণমাধ্যমকর্মীদের এক পুলিশ কর্মকর্তা জানান, আহত শিক্ষার্থীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কেনিয়া রেড ক্রস ও পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিল। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে খোঁজাখুঁজি ও উদ্ধার কার্যক্রম চলছে। তবে এখনো কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ জানতে পারেনি। জরুরি সেবাদাতা, চিকিৎসাকর্মী ও উদ্ধারকর্মীরাRead More


হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৭৭টি শিশু। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৭৭টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে ৮৮ শিশু প্রাণ হারিয়েছে।Read More


মোটরসাইকেল-অটোরিক্সার সংঘর্ষে দুই কিশোরের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘ র্ষে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) সকাল আনুমানিক ১০টায় গলাচিপা কলেজপাড়া রোডের গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তামিম (১৫) এবং মো. ফয়সাল (১৬)। তারা গলাচিপা পৌরসভার ২নং ওয়ার্ড শ্যামলীবাগ এলাকার বাসিন্দা এবং সম্পর্কে চাচাতো ভাই। স্থানীয়রা জানায়, কালিকাপুর থেকে গলাচিপার উদ্দেশ্যে আসা মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। এ সময় অটোরিক্সা রাস্তা পার হয়ে বিপরীত দিকের গলিতে ঢোকার চেষ্টা করলে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথেও ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেইRead More


Manual1 Ad Code
Manual7 Ad Code