বৈশাখী নিউজ ২৪
ফোন নম্বর ছাড়াই কথা বলা যাবে হোয়াটসঅ্যাপে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: ব্যবহারকারীদের গোপনীয়তা বাড়াতে নতুন ইউজারনেম ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এই সুবিধা চালু হলে ফোন নম্বর না দিয়েও অন্যদের সঙ্গে যোগাযোগ করা যাবে। অনেকটা টেলিগ্রাম বা ইনস্টাগ্রামের ইউজারনেম ব্যবস্থার মতোই কাজ করবে নতুন ফিচারটি। মেটার মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন একটি ইউজারনেম ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের জন্য আলাদা একটি ইউনিক ইউজারনেম তৈরি করতে পারবেন। কেউ সেই ইউজারনেম দিয়ে যোগাযোগ করলে ফোন নম্বরের বদলে শুধু ওই হ্যান্ডেল বা ইউজারনেমই দেখা যাবে। বর্তমানে হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে যোগাযোগ করতে হলে ফোন নম্বর প্রয়োজন হয়। নতুন এই ফিচার চালুRead More
৫ ঘন্টা পর সিলেট পথে ট্রেন চলাচল স্বাভাবিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় ৫ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাব্কি হয়েছে। লাউয়াছড়ায় লাইনচ্যুত বগি উদ্ধার শেষে শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এরআগে এদিন বিকেল সাড়ে ৩ টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। প্রায় পাঁচ ঘন্টার চেষ্টায় লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। পরে ওই ওয়াগনটি আখাউড়ার উদ্দেশে ছেড়ে যায়। এরপর সিলেটের সাথে সারাদেশের রেলযোগাযোগ চালু হয়। রেলওয়ে সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত ওয়াাগনটি খালি ছিলো। সিলেটে তেল নামিয়ে আখাউড়ার দিকে যাচ্ছিলো। ফলে লাইনচ্যুতRead More
কাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন কাউকে পিছিয়ে আমরা কোন ধরনের উন্নয়ন করতে পারব না। সমতল ও পাহাড়ের মানুষ সমান অধিকার পাবে, কোন বৈষম্য থাকবে না। বৈষম্য থাকলে তো কোন উন্নয়ন হবে না। উরাংসহ যে সকল জাতিগোষ্ঠী রয়েছে তাদেরকে অন্যান্য জাতিগোষ্ঠীর সমপর্যায়ে এগিয়ে যাওয়ার দরকার আছে। শুক্রবার (২৯ মে) দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে মাধবপুর শিববাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়Read More
কোম্পানীগঞ্জে আবুল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জের শ্রমিক নেতা আবুলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের গৌরীনগর পয়েন্টে উপজেলার স্থানীয় সর্বস্তরের জনতার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা শ্রমিক নেতা আবুলের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, আবুল একজন নিরপরাধ ও নিরীহ একজন ট্রাক শ্রমিক। কোন কারণ ছাড়াই রাতের আঁধারে সন্ত্রাসী হামলা করে তাকে খুন করা হয়েছে। কোম্পানীগঞ্জের মাটিতে কোনো খুনির ঠাঁই হবে না। প্রশাসনকে অবিলম্বে ঘাতকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবংRead More
কুমিল্লায় জালনোটসহ চক্রের ২ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকার জালনোটসহ জালনোট ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে র্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৭ মে) রাতে কুমিল্লা কোতয়ালি মডেল থানার অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। অভিযানে দুই লাখ টাকার জালনোটসহ জালনোট ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালী সদর উপজেলার লক্ষীনারায়ণপুর এলাকার গোলামRead More
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মা-ছেলের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) রাতে নরসিংদী রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার শিবপুরের কারারচর এলাকার সুজন মিয়ার স্ত্রী সাথী বেগম (২৭) ও তাদের ১৮ মাস বয়সী ছেলে সাফওয়ান ওরফে হাসেন। স্বজনরা জানান, সুজন মিয়া কখনো দিনমজুর, কখনো রাজমিস্ত্রির সহযোগী, কখনো অটোরিকশা চালিয়ে উপার্জন করেন। বুধবার বিকেলে ঈদের কেনাকাটার জন্য কারারচর থেকে নরসিংদী শহরে এসেছিলেন তারা। শহরের বিভিন্ন জায়গায় কেনাকাটা শেষে রাত সাড়ে ৮টার দিকে নরসিংদী রেলস্টেশনে আসেন তারা। রেললাইন পার হয়ে হাজেরা টাওয়ারেরRead More
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৬১৬ জন। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রু ম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯০টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৭৫টি শিশু মারাRead More
জিয়াউর রহমানের শাহাদৎবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে ৩০ মে শনিবার বিকেলে আসরের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপি’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিল শেষে অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে জেলার আওতাধীন প্রতিটি উপজেলা ও পৌরসভায় স্থানীয় সুবিধা ও বাস্তবতা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুঃস্থ মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হবে। শাহাদৎবার্ষিকীর কর্মসূচিতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনেরRead More
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া ও গণভোজ
বৈশাখী নিউজ ডেস্ক: মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এবং গণভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) জুম্মার নামাজের পর গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার কতোয়ালপুর (আয়াতাবাজ)-এ সাংসদের নিজ বাড়িতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন- বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আমরা দেখেছি- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পূর্বকালীন দেশের কতিপয় রাজনীতিক পাকিস্তানের কাছে নিজেদের পরিবারকে সুরক্ষিত রেখে আত্মসমর্পণRead More
সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে তিনটার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতরে এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়। ট্রেনটি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান নিয়ে আসা হচ্ছে। শমসেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায় তেলবাহী ট্রেনের একটি বগির লাইনচ্যুতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্বারকারী ট্রেন ইতিমধ্যে এসেছে, দ্রুত উদ্বার করে সিলেট-ঢাকা ওRead More


