সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের সবার মৃত্যু হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এ নিয়ে চলতি বছরের ১১ অক্টোবর পর্যন্ত বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে। একই সময়ে বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৫ জন।
রোববার (১১ অক্টোবর) সিলেট স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজনের বয়স ছয় মাস, একজনের এক বছর দুই মাস এবং অন্যজনের ১০ মাস। তাদের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ এবং সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুর উপজেলায়।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে ১৮০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিত হাম রোগে মারা গেছেন ১০ জন। সব মিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯০ জনে।
জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, সিলেটে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ৪২২ জন। সুনামগঞ্জে এ সংখ্যা ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জন। তবে হবিগঞ্জের এই সংখ্যার মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন। সব মিলিয়ে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৫ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যায় সিলেট জেলা সবার শীর্ষে রয়েছে। জেলাটিতে সন্দেহজনক হাম রোগে ৭৪ জন এবং নিশ্চিত হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জে সন্দেহজনক হাম রোগে ৬৮ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে সন্দেহজনক হাম রোগে ২৪ জন ও নিশ্চিত হাম রোগে চারজন মারা গেছেন। অন্যদিকে, মৌলভীবাজারে সন্দেহজনক হাম রোগে ১৪ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে ভর্তি রয়েছেন ৫১৫ জন।
Related News
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, প্রাণহানি ৩০০ ছাড়ালো
বৈশাখী নিউজ ডেস্ক: সদ্য বিগত সেপ্টেম্বরে ১৪৮ জনের প্রাণ কেড়ে নেওয়ার পর অক্টোবরে এসে যেনRead More
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যুRead More



Comments are Closed