বৈশাখী নিউজ ২৪
শহীদ জিয়া গণতন্ত্র ও জনমুখী রাষ্ট্রচিন্তার অমর প্রতীক : কাইয়ুম চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, জনমুখী রাজনীতির প্রবক্তা এবং আত্মমর্যাদাশীল রাষ্ট্রচিন্তার সফল রূপকার। তাঁর আদর্শ, কর্মধারা ও জাতীয়তাবাদী দর্শন আজও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অন্যতম প্রেরণার উৎস। শনিবার (৩০ মে) বিকেলে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকেRead More
খলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
মহাসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধ: উত্তরাঞ্চলের দ্বীনি শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পত্নীতলার খলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় প্রাক্তন শিক্ষার্থী পরিবারের আয়োজনে শনিবার (৩০ মে) দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান উক্ত মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন সরকারের আহ্বানে প্রাক্তন ছাত্র মোসলেহ উদ্দীনের ডাকে খাইরুল, ইকবাল, মোসাদ্দেক সহ ব্যাচ ভিত্তিক ছাত্র লিডারদের নেতৃত্বে ১৯৯৯ থেকে বর্তমান অবধি ছাত্র ও শিক্ষকদের বর্ণাঢ্য ও প্রাণবন্ত এক মহা মিলন মেলা অনুষ্ঠিত হয়। এসময় প্রাক্তন অধ্যক্ষ ও শিক্ষকদের সম্মানে ক্রেস্ট প্রদান এবং প্রতিষ্ঠানটির প্রাক্তন সভাপতি ও শুভাকাঙ্ক্ষীগণ যারা পরলোক গমন করেছেন তাদের জন্য দোয়া ওRead More
নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা ও অ্যালামনাই গঠন
মহাসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ১৯৩১ সালে স্থাপিত নজিপুর উচ্চ বিদ্যালয় বর্তমানে নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক সম্মাননা ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন উপলক্ষে দিনব্যাপী ছাত্র-শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এদিন বিদ্যালেয়র প্রাক্তন প্রায় হাজার শিক্ষার্থীর পদচারণায় মুখর হয়ে উঠে পুরো এলাকা। দীর্ঘদিন পরে এমন আয়োজনে মুগ্ধ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উভয়েই। শিক্ষা জীবন শেষে বিভিন্ন কর্মে প্রবেশ করা বন্ধুরা একসাথে মিলিত হয়ে কৈশরের স্মৃতি, সোনালি অতীত আর খুনসুটিতে কিছুক্ষণের জন্য হলেও তারা ফিরে গিয়েছিল সেই স্কুল জীবনে। শুক্রবার (২৯ মে) জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিউনিটিRead More
শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া
বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ মাগরিব হযরত শাহজালাল রঃ এর মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, সিলেট জেলা বিএনপির সাবেক সহ কোষাধ্যক্ষ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, সৌদিআরব প্রাদেশিক বিএনপির আহবায়ক জাকারিয়া আরপিন ফয়সল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী মোঃ নুরুলRead More
মৌলভীবাজারে বিক্রি না হওয়ায় নদীতে ফেলা হচ্ছে কোরবানির পশুর চামড়া
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে কোরবানির পশুর চামড়ার বাজারে চরম সংকট দেখা দিয়েছে। ক্রেতার অভাবে অনেকেই চামড়া বিক্রি করতে না পেরে মাটি চাপা দিচ্ছেন, আবার কেউ কেউ নদ-নদীতে ভাসিয়ে দিচ্ছেন। অন্যান্য বছর এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীরা বাড়ি বাড়ি গিয়ে চামড়া সংগ্রহ করলেও এবার সেই চিত্রও দেখা যাচ্ছে না। ফলে কোরবানিদাতা, ক্ষুদ্র ব্যবসায়ী ও চামড়া সংশ্লিষ্ট শ্রমিকরা সবাই পড়েছেন বিপাকে। শুক্রবার (২৯ মে) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী বালিকান্দি চামড়ার হাটসহ বিভিন্ন এলাকায় এমন পরিস্থিতি দেখা যায়। চামড়া কিনে এনে ব্যবসায়ীরা যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন না, তেমনি লবণের সংকটের কারণেRead More
জৈন্তাপুরে মাইক্রোবাস চাপায় পথচারী বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার সারিঘাট দক্ষিণ বাজার এলাকায় নোহা মাইক্রোবাসের চাপায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলী (৬০) গোয়াইনঘাট উপজেলার লাফনাউট এলাকার ফাদলীপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাটগামী সাফা মারওয়া পরিবহনের একটি বাস (সিলেট ব-১১-০১৫৯) সারিঘাট দক্ষিণ বাজার এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় বাসটির পেছনে অবস্থানরত পথচারী সৈয়দ আলীকে জাফলংগামী একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-৬৬২০) চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রাRead More
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
প্রবাস ডেস্ক: প্রবাসী সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবা ড়িয়ার কসবা উপজেলার ইউসুফ মিয়া নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) দেশটির রাজধানী রিয়াদে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ মিয়া কসবা উপজেলার মন্দভাগ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা তিতন মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান ইউসুফ মিয়া। তিনি রিয়াদে কর্মরত ছিলেন। শনিবার দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনার শিকার হলে গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়। ইউসুফ মিয়ার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার বাবা তিতন মিয়াRead More
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় (শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত) দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৮৬ জন রোগী। শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭৬ দিনে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ৫৮০ জনের মৃত্যু হয়েছে। Post Views: 101
সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল ও শিরনী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল ও শিরনী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) বাদ জোহর হযরত শাহজালাল (রা.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, জাতীয়তাবাদী আদর্শ ও বহুদলীয়Read More
মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়
লায়ন মো: গনি মিয়া বাবুল: বর্তমান বিশ্বের অন্যতম ভয়াবহ সামাজিক ব্যাধির নাম মাদকাসক্তি। এটি শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। বাংলাদেশসহ বিশ্বের বহু দেশ আজ মাদকের ভয়াল থাবায় আক্রান্ত। প্রতিনিয়ত তরুণ সমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। একসময় যে মাদক সীমিত আকারে কিছু নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ ছিল, আজ তা শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আধুনিক প্রযুক্তি, অনলাইন যোগাযোগ, সীমান্ত দুর্বলতা এবং সামাজিক অবক্ষয়ের কারণে মাদকের বিস্তার আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। মাদকRead More


