Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ১২০০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (৩০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাইজকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ী আব্দুল মালিক (৩০) জকিগঞ্জ উপজেলার ছবরিয়া গ্রামের মৃত মখলিছ মিয়ার ছেলে। পুলিশ জানায়, অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহ্নিত করণ এবং গ্রেফতারেও তারা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জকিগঞ্জ থানার একটি অভিযানিকRead More


চালু হবে সিলেট-গৌহাটি সরাসরি ফ্লাইট : বাণিজ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আঞ্চলিক যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে শিগগিরই সিলেট থেকে ভারতের গৌহাটির মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (৩১ মে) বিকেলে সিলেটের মুসলিম সাহিত্য সংসদে মহানগর বিএনপি আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য বিমান কার্গো ব্যবস্থার মাধ্যমে দেশের রপ্তানি খাতকে আরও শক্তিশালী করা। বিমানবন্দরের স্টোরেজ হাউজে অগ্নিকাণ্ডের পর সৃষ্ট সংকট নিরসনেও সরকার কাজ করছে বলে তিনি জানান। সিলেট ওসমানী আন্তর্জাতিকRead More


সিলেটে ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ ১ যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (২৯ মে) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (৩১ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল। এসএমপি’র মিডিয়া সেল জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এএসআই মো. মনিরুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ মহাজনপট্টি রোডে জনৈক ছত্তার মিয়ার দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ৭০ পিস ইয়াবাসহ রাজ লাল (২২) নামের এক যুবককে আটক করেন। আটককৃত রাজ লাল সিলেটRead More


সুনামগঞ্জে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার

বৈমাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-৯। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। শনিবার (৩০ মে) রাতে র‌্যাব গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। সোমবার (৩১ মে) দুপুরে র‌্যাব জানায়, বিশ্বম্ভরপুর থানাধীন মথুরকান্দি থেকে মথুরকান্দি বড় ব্রিজের পাশে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। সেখানে অভিযান চালিয়ে র‌্যাব দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করে। এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, এ ঘটনায় থানায়Read More


টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে নদীতে পড়ে নিখোঁজ হওয়া কিশোর তামিম আহমেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গুয়ার হাওর সংলগ্ন পাটলাই নদী থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তামিম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর ইউনিয়নের গলুয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার ধর্মপাশা উপজেলা থেকে ৫০ থেকে ৬০ জনের একটি পর্যটকদল হাউজবোটে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসে। এ সময় চলন্ত হাউজবোট থেকে টাঙ্গুয়ার হাওর সংলগ্ন পাটলাই নদীতে পড়ে যায় তামিম। এর পর থেকেইRead More


ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সুখবর

বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল (১ জুন) থেকে ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন মাত্র দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ বা সম্পন্ন করার নতুন এই নিয়ম চালুর কথা জানিয়েছে তারা। রোববার (৩১ মে) এ তথ্য জানায় মার্কিন দূতাবাস। দূতাবাস জানায়, আগামী ১ জুন থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দুই কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াকরণ করবে। দূতাবাস আরও জানায়, বিস্তারিত জানতে আমাদের ‘ভিসা ক্যাটাগরির ডিরেক্টরি’-তে গিয়ে ‘অভিবাসী ভিসা ক্যাটাগরি’ দেখুন।   Post Views: 125


শহীদ জিয়ার দূরদর্শী নেতৃত্বেই ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠিত হয়েছিল: খন্দকার মুক্তাদির

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপি আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচির সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) বিকেলে সিলেট নগরীর শহীদ সুলেমান হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর অত্যন্ত অল্প সময়ে এ দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে এক বিশাল ও ইতিবাচক পরিবর্তন এনেছিলেন। তাঁর দায়িত্বপালন ও দেশপ্রেম ছিল অতুলনীয়।Read More


সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ অবিলম্বে শুরুর দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের প্রান্তে সরকার কর্তৃক নির্ধারিত স্থানে নির্মাণাধীন ‘সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’র নির্মাণকাজ অবিলম্বে শুরু করার জোর দাবি জানিয়েছে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’। গত ৩০ মে শনিবার রাতে নগরীর স্টেশন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সদর দক্ষিণ তথা দক্ষিণ সুরমা এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সাধারণ সভার এক প্রস্তাবে এ দাবি জানানো হয়। গৃহিত প্রস্তাবে বলা হয়, ‘সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়’র জন্য অধিগ্রহণকৃত ভূমি জেলা প্রশাসন বেশ কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তরRead More


কমলগঞ্জে বেহাল সড়ক সংস্কারে স্বেচ্ছাশ্রমে নামলেন এলাকাবাসী, দ্রুত পাকাকরণের দাবি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের আমরতল-দেওড়াছড়া সড়কের দক্ষিণ বড়চেগ এলাকার দীর্ঘদিনের বেহাল সড়ক সংস্কারে স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বছরের পর বছর অবহেলিত অবস্থায় পড়ে থাকা গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয়দের উদ্যোগেই গত শনিবার (৩০ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংস্কার কাজ পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আমরতল থেকে দেওড়াছড়া সড়কের দক্ষিণ বড়চেগ অংশটি দীর্ঘদিন ধরে খানা-খন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে কাদার সৃষ্টি হয়। এছাড়া বিভিন্ন স্থানে ভাঙনের কারণে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি পথচারীদেরও চরমRead More


ঈদের টানা ছুটিতে কমলগঞ্জের লাউয়াছড়ায় পর্যটকদের ঢল

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার টানা ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের ঢল লক্ষ্য করা গেছে। ঈদের তৃতীয় দিনে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পর্যটকের পদচারণায় মুখর হয়ে ওঠে এই জাতীয় উদ্যান। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগ ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। রোববার (৩১ মে) দুপুরে সরেজমিনে দেখা যায়, যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে পরিবার-পরিজন নিয়ে পর্যটকরা ভিড় করছেন লাউয়াছড়ার সবুজ অরণ্যে। বনের ভেতর দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি পথ আর উঁচু-নিচু টিলার মাঝে সময় কাটাতে পেরে উচ্ছ্বসিতRead More


Manual1 Ad Code
Manual3 Ad Code