বৈশাখী নিউজ ২৪
চলতি বছর হজে গিয়ে ৪১ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: এ বছর সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে মোট ৪১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত এই হজযাত্রীদের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৪ জন নারী। মৃত এই হজযাত্রীদের মধ্যে ৩০ জন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মক্কায়, বাকি ১১ জন মদিনায়। বাংলাদেশ সরকারের হজ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের বরাতে জানা গেছে এ তথ্য। সর্বশেষ রোববার (৩১ মে) যে দুই বাংলাদেশি মারা গেছেন, তারা হলেন মো. আবদুল মজিদ ও মো. শাহজাহান আলী। আবদুল মজিদের বাড়ি নওগাঁ। তিনি মদিনায় মারা গেছেন। শাহজাহান আলীর বাড়ি ঢাকার খিলগাঁও। তারRead More
কমলগঞ্জে কালাছড়া বনবিটে রাতের আঁধারে বৃক্ষ নিধন ও পাচার, হুমকির মুখে পরিবেশ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালাছড়া বনবিটে(শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অধীনস্থ) রাতের আঁধারে অবাধে চলছে মূল্যবান গাছ কাটা ও পাচারের মহোৎসব। একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র স্থানীয় বিট কর্মকর্তার যোগসাজশে বনের সরকারি সম্পদ উজাড় করছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে বনের জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কালাছড়া বনবিটের দুর্গম এলাকাগুলোকে টার্গেট করে প্রতিদিন শেষ রাতে সক্রিয় হয়ে উঠছে গাছ চোর চক্র। আকাশমণি, সেগুন, আগর ও গর্জনের মতো মূল্যবান গাছ কেটে মুহূর্তের মধ্যেই খণ্ড খণ্ড করে পিকআপ, ব্যাটারীচালিত অটোরিকশা ও ভ্যানে করেRead More
চাইনিজ তাইপেকে হারিয়ে জিতল বাংলাদেশের নারী হকি দল
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ অনূর্ধ্ব-১৮ হকি প্রতিযোগিতায় শুরুটা মোটেও ভালছিল না বাংলাদেশের মেয়েদের। জাপানের কাছে এক ডজন গোলের ব্যবধানে হেরেছিল লাল সবুজের মেয়েরা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে তারা। সোমবার (১ জুন) চাইনিজ তাইপেকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচের ২৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে কনা আক্তার বাংলাদেশকে লিড এনে দেন। কনার গোলে এগিয়ে থেকে বাংলাদেশ বিরতিতে ড্রেসিংরুমে ফেরে। চাইনিজ তাইপে গোল পরিশোধের একের পর এক চেষ্টা করলেও ব্যর্থ হয়। শেষ কোয়ার্টারের দশ মিনিটে বাংলাদেশ আরও এক গোল করে। বাংলাদেশের আক্রমণ থেকে রিয়ার গোলে জয় সুনিশ্চিত হয়। ম্যাচসেরা হয়েছেন তন্নী। মঙ্গলবারRead More
মার্কেট-শপিংমল খোলা রাখার বিষয়ে নতুন সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। এ ছাড়া চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে। সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের আদেশে বলা হয়েছে, এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যেRead More
সিলেটে ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড, বৃষ্টির পূর্বাভাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময়ে জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। সোমবার (১ জুন) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দিনের ও রাতের তাপমাত্রা প্রায়Read More
সুনামগঞ্জে লেডিকান্তা বাহিনীর মূল হোতাসহ গ্রেপ্তার ৩, রামদা উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ শহরের অপরাধ জগতের অন্যতম পরিচিত মুখ ও ত্রাস হিসেবে পরিচিত কান্তা বেগম ওরফে লেডিকান্তা এবং তার দুই নারী সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩১ মে) দিবাগত গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে তলোয়ার সদৃশ একটি দেশীয় ধারালো রামদা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, শহরের হোসেনপুর (টুকেরঘাট) এলাকার মৃত তারা মিয়ার মেয়ে ও এই অপরাধ চক্রের মূল হোতা কান্তা বেগম (লেডিকান্তা), হাছননগর এলাকার আব্দুল আজিজের স্ত্রী সুবর্ণা আক্তার আঁখি এবং জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আলহাদ মিয়ার মেয়েRead More
চট্টগ্রামে হোটেল থেকে দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানার ফয়’স লেক সংলগ্ন ‘রয়েল পার্ক’ নামের আবাসিক হোটেল থেকে এক নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়। হোটেল কর্তৃপক্ষ জানায়, নিহতরা গতকাল রবিবার রাতে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলে উঠেছিলেন। তারা রয়েল পার্ক হোটেলে একটি কক্ষ ভাড়া নেন। হোটেলের রেজিস্টার অনুযায়ী, নিহত পুরুষের নাম মোহাম্মদ রিপন ও নারীর নাম সোনিয়া। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ফয়’স লেক চিড়িয়াখানার মুখে অবস্থিত আবাসিক হোটেলটি থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।Read More
মণিরামপুরে গাছে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের মণিরামপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহি দুই যুবক নিহত হয়েছেন। রোববার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে মণিরামপুর উপজেলার তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাদরা গ্রামের ইসমাইলের ছেলে রাকিব (২৭) এবং একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান (২৫)। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে রাকিব ও মেহেদী হাসান একই মোটরসাইকেলে করে রাজগঞ্জ বাজার থেকে নিজেদের বাড়ির দিকে ফিরছিলেন। পখে তালতলা এলাকায় সামনে থাকা অপর একটি মোটরসাইকেল ওভারটেক করার চেষ্টা করেন তারা। ওই সময় নিয়ন্ত্রণ হারিয়েRead More
জয়পুরহাটে দুর্ঘটনায় দুলাভাই ও শ্যালক নিহত, স্ত্রী আহত
বৈশাখী নিউজ ডেস্ক: জয়পুরহাটের ক্ষেতলালে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহি দুলাভাই ও শ্যালক নিহত ও স্ত্রী আহত হয়েছেন। সোমবার (১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার নিশ্চিন্তা-চানপাড়া সড়কের ‘খড়িকাটা’ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- কালাই উপজেলার সরাইল গ্রামের ইমন খন্দকার (২৬) ও তার শ্যালক হারুঞ্জা গ্রামের ফেরদৌস হোসেন (১৩)। এঘটনায় আহত হয়েছেন ইমন খন্দকারের স্ত্রী সুরাইয়া বেগম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে নিহত ইমন খন্দকার তার বাড়ি থেকে স্ত্রী সুরাইয়া বেগম ও শ্যালক ফেরদৌসকে নিয়ে মোটর সাইকেল যোগে জেলার পাঁচবিবিতে খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। তারা ক্ষেতলালRead More
জাফলংয়ের পিয়াইন নদীতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলং এলাকার পিয়াইন নদীর পানিতে ডুবে ইমতিয়াজ হোসেন রাহি নামে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে পিয়াইন নদীর নাজিমগড় নৌকাঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘট্না ঘটে। রাহি (১৬) চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ফতেহাবাদ গ্রামের জসিম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে চট্টগ্রাম থেকে বন্ধুদের সাথে জাফলংয়ে বেড়াতে আসে রাহি। দুপুরের দিকে নাজিমগড় নৌকাঘাট এলাকায় অন্য বন্ধুদের সাথে সেও সাতার কাটতে নামে। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয় একদল ডুবুরি তাঁরRead More


