নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলার রায়পুরা, শিবপুর ও বেলাব উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
এদিন দুপুরে রায়পুরা আঞ্চলিক সড়কের মাহমুদনগর এলকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হন। এ সময় চালকসহ আরও ১১ জন আহত হন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর ২টার দিকে নরসিংদীর আরশিনগর স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা রায়পুরায় যাচ্ছিল। অটোরিকশাটি মাহমুদনগর ১০ নম্বর সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে একটি অটোরিকশা সড়কের পাশের খাদে পড়ে যায় এবং অপরটি রাস্তার পাশে উল্টে যায়। এতে দুটি অটোরিকশাই দুমড়ে-মুচড়ে যায়।
পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে উজ্জ্বল শীল (৩৫) নামের এক যাত্রীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত উজ্জ্বল রায়পুরা উপজেলার মেথীকিন্দা গ্রামের নারায়ন চন্দ্র শীলের ছেলে।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ফরিদা গুলশান আরা কবির জানান, দুপুরে সড়ক দুর্ঘটনার ১২ জন রোগী আমাদের কাছে আসে। এর মধ্যে একজনকে মৃত অবস্থায় পাই। অহতদের মধ্যে একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা এখানেই চিকিৎসা নিচ্ছেন।
এর আগে সকালে শিবপুর উপজেলার শিবপুর কলেজ গেট এলাকায় চলন্ত ইটবাহী ট্রলি থেকে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে মো. ছাব্বির মিয়া (১৯) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত ছাব্বির মিয়া উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে।
এছাড়া সকালে বেলাব উপজেলার পাটুলি নদীপাড় এলাকায় আলিশা আক্তার নোহা (৩) নামের এক শিশু ইটবাহী ট্রলির চাপায় মারা যায়। সে পাটুলি গ্রামের কাশেম মিয়ার মেয়ে।
মৃত্যুর ঘটনাগুলো নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া ও বেলাব থানার ওসি এস এম আমানউল্লাহ।
Related News
নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছে।Read More
মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে ২০২২ সালে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে হামলা ও গুলির ঘটনায়Read More



Comments are Closed