Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সারা দেশে স্থানীয় সরকারের সব দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার বিভাগ সরকারের সকল প্রকার নির্মাণ, সেবা ও পণ্য ক্রয়ের দরপত্র এবং ক্রয় প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন দরসূচি প্রকাশিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। দেশের সকল সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ এবং উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ। তবে জাতীয় বা রাষ্ট্রীয় জরুরি পরিস্থিতির ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব এ বি এমRead More


যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, প্রাণ গেল ৩ শিশু ও শিক্ষকের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের ব্যান্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ, আট ও ১১ বছর বয়সী তিন শিশু এবং বিদ্যালয়ের এক শিক্ষক রয়েছেন। বৃহস্পতিবারের এ ঘটনায় ১৬ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীও গুলিতে নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ব্যান্ড পুলিশ বিভাগের প্রধান মাইক ক্রান্ট সাংবাদিকদের জানান, হামলায় নিহত তিন শিশুর বয়স যথাক্রমে পাঁচ, আট ও ১১ বছর। নিহত অপর ব্যক্তি বিদ্যালয়টির একজন শিক্ষক। সন্দেহভাজন হামলাকারী ব্যান্ড শহরেরই ১৬ বছর বয়সী এক কিশোর। পুলিশ জানায়, স্থানীয় এক বাসিন্দা সন্দেহভাজনকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেখেন।Read More


নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌর শহরের শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে। নিহত আলিফ ফকির রূপসী বাংলা টিভির নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ চালাতেন। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন। তাঁর গ্রামের বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্গাপুরের তেলুঞ্জিয়া গ্রামে লুৎফুজ্জামানের শ্বশুরবাড়ি। আজ (বৃহস্পতিবার) রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে গিয়েছিলেন। এRead More


কানাইঘাট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে খালেদ আহমদ (২৩) নামে এক বাংলাদেশি যুবক গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা সীমান্তের ১৩৩৩ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ সীমান্তের জিরো পয়েন্টের কাছাকাছি ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত খালেদ আহমদ কানাইঘাট উপজেলার এরালীগুল গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে খালেদ আহমদ স্থানীয় কয়েকজনের সঙ্গে দনা সীমান্তের মিকিরপাড়া এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের আকুয়া এলাকায় প্রবেশ করেন। এ সময়Read More


সিলেটে ১০ মামলার আসামি তপু গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে মো. আলী আকবর তপু মিয়াকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অভিযোগে মোট ১০টি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে একটি জিআর ওয়ারেন্ট রয়েছে। বুধবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে নগরীর রংমহল টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতার মো. আলী আকবর তপু মিয়া সুনামগঞ্জ সদর থানার তেঘরিয়া (অংশ), বড়পাড়াRead More


সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর পাঁচটার দিকে উপজেলার কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নুরু আলমকে (৪৬) আটক করেছে পুলিশ। নিহত রেজিয়া খাতুনের (৭০) স্বামী মৃত হাসান উদ্দিন। তিনি ওই গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে নিজ বসতঘরে ধারালো দা দিয়ে রেজিয়া খাতুনের গলায় কোপ দেওয়া হয়। এতে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত নুরু আলমকেRead More


সিলেটে দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় অভিযুক্ত বাস চালককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ পশ্চিম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাস চালক মো. নাসির মিয়া (৪৭) সিলেটের এয়ারপোর্ট থানাধীন পীরেরগাঁও এলাকার সামছুল হকের ছেলে। এসআরবি-৯ জানায়, গত ১০ অক্টোবর বিকেলে এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া এলাকায় একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা সুমাইয়া সিদ্দিকা তানিয়া, ইনিয়া জান্নাত ও তানিয়া বেগমসহ অন্য যাত্রীরা গুরুতর আহত হন।Read More


মূল্য ছাড়ের ঘোষণা দিয়ে প্রতারণা, সিলেটে ৪ কাপড়ের দোকানকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সাইনবোর্ডে ৭০ শতাংশ মূল্য ছাড়ের ঘোষণা। কিন্তু বাস্তবে ছাড় দেওয়া হচ্ছে মাত্র ১০ শতাংশ! কোথাও বিদেশি পণ্যের নামে বিক্রি হচ্ছে দেশি পণ্য। আবার কোথাও নকল পণ্য বিক্রির অভিযোগ। এসব অনিয়মের অভিযোগে সিলেটে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি কাপড়ের দোকানকে মোট ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসন জানায়, অভিযানে জুরিক ফ্যাশনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নকল পণ্য বিক্রির মাধ্যমে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ আনা হয়। ৭০ শতাংশRead More


চৌগাছায় পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে তরুণ-তরুণী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অয়ন (২০) ও মিথিলা আক্তার (১৭) নামে দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল পৌনে ৪ টার দিকে চৌগাছা উপজেলার যশোর-চৌগাছা সড়কের টালিখোলা এলাকায় ইমরানের চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অয়ন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আদমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং মিথিলা আক্তার চৌগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বিশ্বাসপাড়ার নাজমুলের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল পৌনে ৪ টার দিকে মিথিলা অয়নকে সাথে নিয়ে অয়নের সুজুকি মনোটন মোটরসাইকেল চালিয়ে চৌগাছা থেকে আড়ারদাহের দিকে যাচ্ছিলেন। পথে টালিখোলাRead More


জাল নথির কারণে নিউজিল্যান্ডে ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল

বৈশাখী নিউজ ডেস্ক: জাল নথিপত্রের বিষয়ে যাচাই-বাছাই জোরদার করায় নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার বেড়েছে। ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছে নিউজিল্যান্ডের অভিবাসন কর্তৃপক্ষ। একই সময়ে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার ছিলো ৩৯ শতাংশ। স্বাভাবিক সময়ের তুলনায় এ হার প্রায় দ্বিগুণ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রেডিও নিউজিল্যান্ডের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পূর্ণ টিউশন ফি-ভিত্তিক ভিসার ৬ হাজার ২৭৩টি আবেদন প্রত্যাখ্যান করেছে ইমিগ্রেশন নিউজিল্যান্ড। অথচ ২০২৫–২৬ অর্থবছরের পুরো সময়ে এ ধরনের ভিসার আবেদন প্রত্যাখ্যানRead More