Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

মৌলভীবাজারে ৪০০ ইয়াবাসহ নারী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৪০০ পিস ইয়াবাসহ হাসিনা বেগম (৩৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৫ জুলাই) উত্তর সাগরনাল গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের এনামুল হক জিলিমের স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাসিনা বেগমের কাছে থাকা একটি লেডিস পার্স থেকে ১০০ পিস ইয়াবা ও বিক্রির ২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। পরে ঘরের একটি প্লাস্টিকের কৌটায় থাকা দুটি পলি প্যাকেট থেকে আরও ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। উদ্ধার হওয়া মোট ৪০০ পিসRead More


দেশের ১৪ অঞ্চলে ঝড়ের সতর্কতা

বৈশাখী নিউজ ডেস্ক: আজ রাতের মধ্যে দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিস জানায়, আজ রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবংRead More


সিলেটে ১৮ লাখ টাকা ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এবং ৪৮ বিজিবির যৌথ অভিযানে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি জিরা ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) র‍্যাব-৯, সদর দপ্তর সিলেটের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং ৪৮ বিজিবির একটি যৌথ আভিযানিক দল বুধবার(১৫ জুলাই) দিনগত রাত আনুমানিক ১টার দিকে জৈন্তাপুর থানার হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ২ হাজার ৭৯০ কেজি ভারতীয় জিরা এবং একটি পিকআপ জব্দ করাRead More


হবিগঞ্জে নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি আবুল হোসেন (৩৫)কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায়, গ্রেফতার আবুল হোসেন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মহামাটি গ্রামের মৃত সামাদ আলীর ছেলে। তার বিরুদ্ধে বানিয়াচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০২৫)-এর ৯(১) ধারায় মামলা রয়েছে। র‌্যাব সূত্রে জানা গেছে, ভুক্তভোগী একজন শারীরিক প্রতিবন্ধী নারী। তিনি ও অভিযুক্ত বিভিন্ন সময় একই ইটভাটায়Read More


হবিগঞ্জে যৌথ অভিযানে ২৪ বন্যপাখি উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বন বিভাগ, সাতছড়ি সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) ও পুলিশের যৌথ অভিযানে ২৪টি বন্যপাখি উদ্ধার ও অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার বাঘাসুরা ইউপির কালিকাপুর এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাখির মধ্যে রয়েছে— ৩টি টিয়াপাখি, ৪টি শালিক, ৬টি ঘুঘু, ৬টি ডাহুক, ১টি কোড়া, ১টি বালিহাঁস ও ৩টি ময়না। অভিযান চলাকালে বন বিভাগের সদস্যরা পাখি শিকারিদের বাধার মুখেও পড়েন বলে জানা গেছে। উদ্ধার শেষে ডাহুক, কোড়া ও বালিহাঁস শাহজাহানপুরের কাটেঙ্গা বিলে অবমুক্ত করা হয়। এছাড়া টিয়া, শালিক ও ঘুঘু পাখিগুলো সাতছড়িRead More


রাস্তার ধারে প্রস্রাব করলেই দেখা যাবে বড় পর্দায়, ঘটনা কী

আন্তর্জাতিক ডেস্ক: রাস্তার ধারে যেখানে-সেখানে প্রস্রাব, থুতু বা পানের পিক ফেলা রোধে দীর্ঘদিন ধরেই চলছে প্রচার-প্রচারণা, জরিমানাসহ নানা ধরনের অভিযান। কিন্তু তাতেও কাঙ্ক্ষিত ফল না মেলায় এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভারতের আসাম রাজ্যের তিনসুকিয়া পৌরসভা বোর্ড। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বড় ডিজিটাল স্ক্রিন স্থাপন করা হয়েছে। শহরজুড়ে থাকা সিসিটিভি ক্যামেরায় যদি কেউ রাস্তার ধারে বা দেয়ালের পাশে প্রস্রাব করতে ধরা পড়েন, তাহলে সেই দৃশ্য সরাসরি ওই বড় পর্দায় প্রদর্শন করা হচ্ছে। অর্থাৎ, ওই ব্যক্তিকে শহরের সাধারণ মানুষ প্রকাশ্যেই দেখতে পাচ্ছেন। পৌরসভার এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে “Hall of Shame”। কর্তৃপক্ষেরRead More


ইরানে হাসপাতালের কাছে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা 

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের আহভাজ শহরের একটি বিশেষায়িত ক্যানসার হাসপাতালের ঠিক কাছাকাছি দফায় দফায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর এই বিমান হামলার জেরে হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। হামলার পর চরম আতঙ্ক ও জীবন ঝুঁকির মুখে ক্যানসার আক্রান্ত শিশুসহ ২১১ জন গুরুতর রোগীকে জরুরি ভিত্তিতে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হাসপাতালের পরিচালক রেজা বাজারের বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, বাঘায়ি স্পেশালাইজড হাসপাতালের খুব কাছে মার্কিন বোমাবর্ষণের কারণে চিকিৎসাকেন্দ্রটিRead More


শ্রীমঙ্গলে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালিত

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যথাযোগ্য মর্যাদা এবং নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’। দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। সভায় জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মো. শামিম আহমেদ, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মুসাব্বির আলী মুন্না, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব রুবেল আহমেদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্মRead More


শ্রীমঙ্গলে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ সবুজবাগ আবাসিক এলাকা থেকে দুটি সুসজ্জিত রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রথযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এ সময় ভক্তদের ভক্তিগীতি, কীর্তন ও ধর্মীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রথযাত্রায় বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু ও বিভিন্ন বয়সের ভক্তরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষRead More


সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে “জুলাই শহিদ দিবস”পালিত

সিকৃবি সংবাদদাতা: নানা কর্মসূচির মধ্যদিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) “জুলাই শহিদ দিবস”পালিত হয়েছে। ১৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয় “জুলাই শহিদ দিবস”এর র্যালি। র্যালিটির নেতৃত্ব দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম। র্যালিতে সিকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী, ডিন কাউন্সিলের প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, ডিনRead More


Manual1 Ad Code
Manual6 Ad Code