Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই মালামাল ও একটি ট্রাকসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের গাবরখালিয়ান এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, রায়েরবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ জুয়েল টেলিকম অ্যান্ড ফার্মেসির সামনে চেকপোস্ট বসিয়ে একটি মাঝারি ট্রাক থামিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, ডাব সাবান ও অলিভ অয়েল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, নেত্রকোনা সদর উপজেলার মালনী গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলেRead More


হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৮৬

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৪টি শিশু। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৮৭টি শিশুর। আর হামে আক্রান্তRead More


মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান, ১০ নারী-পুরুষ আটক

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর পৌণে ৩টার দিকে মাধবপুর পৌরসভার মাধবপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, নীলফামারীর জলঢাকা উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রশিদ (৩১), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের হাবিবুর রহমানের ছেলে রুবেল (২৫), বিজয়নগর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে জালাল উদ্দিন (২৮), মৃত আবু মিয়ার মেয়ে খাদিজা (২১), মেঘশিমুল গ্রামের আলিম মিয়ার মেয়ে মুন্নী আক্তার (২৩), ফরিদ মিয়ার মেয়ে নুরুন্নাহার ওরফে খাদিজা (৪০), হানিফ মিয়ার মেয়ে সুমাইয়াRead More


সিলেটে নিরাপদ যাতায়াত পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপদ যাতায়াত আন্দোলনকে সুসংগঠিত করতে সিলেটে গঠিত হয়েছে সম্পূর্ণ কমিটি। ডাক্তার জহিরুল ইসলাম প্রতিষ্ঠিত ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন তিন জন উপদেষ্টা এবং পঞ্চাশ একজন সদস্য। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে অচিনপুরী সেন্টারে অনুষ্ঠিত সভায় অধ্যক্ষ শামছুল ইসলাম সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন কমিটির সভাপতি। প্রভাষক গিয়াস উদ্দিন সানি নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক। নবগঠিত কমিটিতে রাস্তা, রেল, নদী এবং আকাশ পথসহ সকল পরিবহন খাতে পৃথক দায়িত্বশীল নিয়োগ দেওয়া হয়েছে। সড়ক নিরাপত্তায় লোকমান আহমদ দায়িত্ব পাবেন সম্পাদক হিসেবে। রেলপথে মহিবুর রহমান চৌধুরী এবং আকাশ পথে হুমায়ুন কবিরRead More


সুনামগঞ্জে পুলিশের কাছ ছিনিয়ে নেওয়া আসামি হাতকড়াসহ লাইভে!

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ডাকাতির মামলার এক আসামিকে স্বজন ও স্থানীয় লোকজন ছিনিয়ে নিয়েছে বলে জানা গেছে। পুলিশের কাছ থেকে লাপাত্তা হয়ে ওই আসামি হাতকড়া পরা অবস্থায় ফেসবুকে লাইভে আসেন। বুধবার (২ সেপ্টেম্বর) বুধবার সাড়ে রাত নয়টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দামোধরতপী গ্রামের কাছে দামোধরতপী পয়েন্টে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। ছিনিয়ে নিয়ে যাওয়া আসামির নাম মো. আসির মিয়া, তিনি দামোধরতপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। পুলিশের কাছ থেকে লাপাত্তা হওয়ার পর আসামি আসির মিয়া রাত সাড়ে ১০টায় নিজের ফেসবুক লাইভে এক হাতে হাতকড়াসহ ভিডিও প্রচারRead More


শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত, আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক ইজিবাইকচালক (টমটম) নিহত হয়েছেন। এ ঘটনায় ডাম্প ট্রাকের চালক জোনায়েদ (২৬) ও চালকের সহকারী (হেলপার) রানা মিয়াকে (৩০) আটক করেছে সাতগাঁও হাইওয়ে থানা-পুলিশ। দুর্ঘটনায় জড়িত ডাম্প ট্রাকটিও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের সুরমাভ্যালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি পরিবার নিয়ে সিন্দুরখান রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি তিন সন্তানের জনক।Read More


সিলেট সীমান্তে তরুণীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার পথে এক তরুণীকে ১০ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযান চালিয়ে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাঈম উদ্দিন (২২) উপজেলার লক্ষ্মীপ্রসাদপূর্ব ইউনিয়নের দনা পাত্তিছড়া গ্রামের আবদুর রহমান ডালুর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর জেলার বাসিন্দা ওই তরুণী প্রায় ৯ মাস আগে সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সেখানে তিনি হায়দ্রাবাদে কাপড়ের ব্যবসা করতেন। গত ২০ আগস্ট জাহাঙ্গীর নামে এক আত্মীয়ের সহযোগিতায় তিনি বাংলাদেশে ফেরার চেষ্টা করলে বিএসএফের হাতেRead More


দক্ষিণ সুরমায় কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার খোজারখলা কাশবন আবাসিক এলাকার একটি বসতঘর থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) ৪৪৭/১ নম্বর কলোনির ২৩ নম্বর ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমিন আলী (১৬) মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বাছিরপুর গ্রামের শুকুর মিয়ার ছেলে। সে পরিবারের সঙ্গে ওই কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। পুলিশ জানায়, দুপুরে পরিবারের সদস্যরা ঘরের ভেতর তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার পরিদর্শকRead More


সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতাসহ পিকআপ জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ১ হাজার ৫৭৫ কেজি ভারতীয় চা-পাতাসহ একটি নম্বরবিহীন ডিআই পিকআপ আটক করা হয়েছে। জব্দ করা চা-পাতার আনুমানিক মূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এয়ারপোর্ট থানাধীন সাহেব বাজারস্থ সাহেববাজার স্কুল অ্যান্ড কলেজের সামনে চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, এসআই (নিঃ) বিধান দেব সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি নম্বরবিহীন ডিআই পিকআপ পুলিশের সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ গাড়িটিকে পেছনRead More


সিলেটে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৫৫

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১৩৪ জন সন্দেহজনক হাম রোগী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া শিশুটির বয়স ১ বছর ১ মাস। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শিশুটির বাড়ি সিলেট নগরীর টুকেরবাজার এলাকায়। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হওয়া ১৩৪ জনের মধ্যে শহীদRead More