বৈশাখী নিউজ ২৪
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯)। এ ঘটনায় কিশোরীর কথিত প্রেমিক শোয়েব মিয়া (৩২)কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মুল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করা হয়। এসআরবি-৯ জানায়, আজমিরীগঞ্জের সিকান্দরপুর এলাকার ওই কিশোরীর সঙ্গে শোয়েব মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি কিশোরীর পরিবার শোয়েবের পরিবারকে জানালে তারা সহযোগিতা না করে উল্টো কিশোরীর পরিবারকে হুমকি ও ভয়ভীতি দেখায় বলে অভিযোগ করা হয়েছে। মামলার বিবরণ অনুযায়ী, গত ২১ জুলাই রাত আনুমানিকRead More
বাংলাদেশে হামের বিস্তার: কেন হচ্ছে, কতটা ঝুঁকিপূর্ণ এবং প্রতিরোধের উপায়
মো: ছালিম আহমদ খান: বাংলাদেশে চলতি বছর হামের সংক্রমণ নতুন করে বড় ধরনের জনস্বাস্থ্য উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে সংক্রমণ ও জটিলতার ঝুঁকি বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৬ সালের মার্চ থেকে বাংলাদেশে হামের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পায় এবং এপ্রিলের মাঝামাঝি সময়েই দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলায় সংক্রমণের তথ্য পাওয়া যায়। সর্বশেষ পরিস্থিতি মোকাবিলায় সরকার আবারও বিশেষ হাম-রুবেলা (MR) টিকাদান কার্যক্রম শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া বিশেষ ক্যাচ-আপ টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫Read More
মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশার দখলে সিলেটের সড়ক মহাসড়ক
বিশেষ সংবাদদাতা: সিএনজি চালিত ফোর-স্ট্রোক অটোরিকশার বর্তমান অর্থনৈতিক আয়ুষ্কাল ১৫ বছর। ২০০২ সালে পেট্রোল চালিত টু-স্ট্রোক অটোরিকশা তুলে দিয়ে যখন সিএনজি অটোরিকশা চালু করা হয়, তখন প্রাথমিকভাবে এর আয়ুষ্কাল ধরা হয়েছিল ৯ বছর। পরবর্তীতে মালিক পক্ষের আবেদনের প্রেক্ষিতে এবং বুয়েটের বিশেষজ্ঞ কমিটির পরামর্শ সাপেক্ষে ধাপে ধাপে বাড়িয়ে এটিকে সর্বমোট ১৫ বছর নির্ধারণ করা হয়। আয়ুষ্কাল ও সার্বিক পরিচালনার ক্ষেত্রে সরকারের মূল নীতিমালায় কোনো সিএনজি অটোরিকশার বয়স ১৫ বছর পূর্ণ হলে সেটির বাণিজ্যিক চলাচলের অনুমতি বা রুট পারমিট আর নবায়ন করা হয় না। মেয়াদোত্তীর্ণ গাড়িগুলোকে বিআরটিএ নির্ধারিত ডাম্পিং স্টেশনে এনে স্ক্র্যাপRead More
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মোট চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে এক হাজার ৩৪৯ জন আক্রান্ত হন। বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে। এতে বলা হয়- গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন, চট্টগ্রামে একজন, সিলেটে একজন ও ময়মনসিংহে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১০৮ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জনRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন বলে মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মতিন চৌধুরী জানিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. নুরুল ইসলাম, মো. সাইমন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। তাদের মধ্যে রনি ও আনোয়ার পলাতক রয়েছেন। মামলার বিবররণে বলা হয়, ২০২৩ সালের ৭ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার বাড়িতে চাঁদা নেওয়ার জন্য নুরুল ইসলামসহ কয়েকজন আসামি প্রবেশ করেন। এ সময় তারাRead More
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক : দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২৪৫ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৯৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজনRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার এক দফা দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন চতুর্থ দিনে গড়িয়েছে। আন্দোলনের কারণে বুধবারও কলেজের ক্লাস, পরীক্ষা, ল্যাবসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরের বন্দরবাজার এলাকার কোর্ট পয়েন্টে দাবি আদায়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে শিক্ষার্থীরা সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে স্মারকলিপি দেন। শিক্ষার্থীরা জানান, জেলা প্রশাসনRead More
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার পর অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল থানায় মামলাটি দায়েরের পরপরই অভিযানে নামে পুলিশ। পরে মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- শ্রীমঙ্গলের ইছবপুর এলাকার দুলাল মিয়া (৩১), হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের মো. জুয়েল মিয়া ওরফে সোহেল (২৬) এবং একই উপজেলার রিটি গ্রামের আল আমিন ইসলাম (২০)। তারা শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়াRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: ২০০১ সালে প্রতিষ্ঠিত এবং পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যমে এবং উৎসবমূখর পরিবেশে পৌরসভা অডিটোরিয়ামে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানু মিয়া। সাধারণ সম্পাদক হারিছ আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ডিবি নিউজের প্রধান উপদেষ্টা লিয়াকত আলী খান। বিশেষ অতিথি ছিলেন সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসেসিয়েশন (ইমজা)র সহ-সভাপতি ও বৈশাখী টেলিভিশনের সিলেট প্রতিনিধি এস সুটন সিংহ, সংবর্ধিত অতিথি ছিলেন দৈনিক প্রভাতবেলার সম্পাদক ও ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের জেলা আহবায়কRead More
নদী ভাঙন ও বন্যা ঠেকাতে সিলেটে স্থায়ী সমাধানের পথে সরকার: বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানের পথে এগোচ্ছে সরকার। সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙনপ্রবণ এলাকা সুরক্ষিত করতে জরুরি প্রতিরক্ষা কাজের পাশাপাশি নদীতীর সংরক্ষণ, পুনঃখনন এবং সমন্বিত পানি ব্যবস্থাপনায় একাধিক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বুধবার সিলেট সদর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি ব্যবস্থাপনা প্রকল্প (১ম পর্যায়)’-এর আওতায় কানিশাইলে সুরমা নদীর ডানতীরের নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মন্ত্রীRead More


