Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য মনসুর আহমদ ও সাবেক ইউপি সদস্য পংকি মিয়ার সমর্থকদের মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা-ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ইউপি সদস্য মনসুর আহমদ। সংঘর্ষ নিয়ন্ত্রণে গিয়ে আহত হয়েছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। শুক্রবারের সংঘর্ষে বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। ইউপি সদস্য মনসুর আহমদের দাবি, প্রতিপক্ষের লোকজন প্রায়Read More


সিলেটে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির রয়েছে: সিসিক প্রশাসক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা দেয়। তাঁর আদর্শ ধারণ করে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সর্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত নগর পরিক্রমায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নিম্বার্ক আশ্রমের সামনে থেকে এই পরিক্রমা বের করা হয়। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি, উৎসব সবার। প্রত্যেক মানুষের নিজ নিজRead More


কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মের প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উৎসব দিনব্যাপী নানা অনুষ্ঠান সুচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ এর আয়োজনে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ি প্রাঙ্গন থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দূর্গাবাড়ি প্রাঙ্গনে এসে শেষ হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্ধোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী। জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ এর আহবায়কRead More


সিলেটে হকার উচ্ছেদ অভিযানে আটক ৩৬

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হকার উচ্ছেদ অভিযান চালিয়ে ৩৬ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় তাদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে এসএমপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, মহানগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত নগরের কোতোয়ালি মডেল থানা, এয়ারপোর্ট থানা ও দক্ষিণ সুরমা এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জনসাধারণ ও যানবাহনRead More


সিলেটে শাহজালাল মাজারে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য নিতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিকেরা

বৈশাখী নিউজ ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে প্রথমবার সিলেটে এসেই হযরত শাহজালাল (রহ.)-এর দরগাহ শরিফ জিয়ারত করেছেন হুমায়ুন কবির। শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজ আদায় শেষে তিনি দরগাহ শরিফ জিয়ারত করেন। এ সময় তিনি দরগাহ শরিফে অবস্থান করে দোয়া ও মোনাজাত করেন। তবে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রতিমন্ত্রীর বক্তব্য নিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিকেরা। এর প্রতিবাদে সংবাদ সংগ্রহ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেন তাঁরা। জানাযায়, পূর্ব ঘোষণা অনুযায়ী মাজার প্রাঙ্গণেই গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা ছিল প্রতিমন্ত্রীর। মুসল্লিদের বের হওয়ার সুবিধার্থে মূলধারার সব গণমাধ্যমকর্মী মাজারের মূল ফটকের সামনে অবস্থান নেন।Read More


সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর মদীনা মার্কেটস্থ একটি মিলনায়তনে মেয়র প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম এমপি। সিলেট মহানগর জামায়াতের থানা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন এ টি এম আজহারুল ইসলাম। এ সময় তিনি ড. নূরুল ইসলাম বাবুলের পক্ষেRead More


সিলেটে ভারতীয় ৯০০ কেজি চা পাতার গুঁড়াসহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ৯০০ কেজি ভারতীয় চা-পাতার গুঁড়াসহ একটি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় তাহমিদ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টা ৫ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, শাহপরাণ (রহ.) থানার এসআই (নিঃ) এসএম জামাল উদ্দিন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ঢাকা মেট্রো-ম-৫৪-৩৫৯১ নম্বরের একটি পিকআপে তল্লাশি করেন। এ সময় পিকআপে থাকা ২০টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে মোট ৯০০ কেজি ভারতীয় চা-পাতার গুঁড়াRead More


ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন

প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমে; প্রতিনিয়ত বাড়ছে বিভ্রান্তি ও জটিলতা। এমনকি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠানও বিভিন্নভাবে শিকার হচ্ছে প্রতারণার। এসব প্রতারণা রোধে এবার গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে ফেসবুক। সম্প্রতি এনগ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রকৃত ব্যবহারকারীদেরকে শনাক্ত করার জন্য বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করার উদ্যোগ নিতে যাচ্ছে ফেসবুক। এ ব্যাপারে ফেসবুকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, ফেসবুকের এই ভেরিফায়েড বেজ দেখাবে যে- ফেসবুক প্রোফাইলের ব্যবহারকারী প্রকৃত অর্থেই একজন মানুষ কিনা। কিন্তু মেটার সাবস্ক্রিপশন সার্ভিস এইRead More


জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের গোটারগ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার মৃত্যু নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। মাসুদ আহমদ গোটারগ্রামের বাসিন্দা আব্দুল হালিম আদুল মিয়ার ছোট ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য ছোটবেলা থেকেই মাসুদ মানসিকভাবে অসুস্থ ছিল। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে মাছ ধরতে যায় মাসুদ। মাছ ধরে বাড়িতে ফিরে সেগুলো পরিবারের সদস্যদের কাছে পৌঁছায়। পরে সে একটি কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরাRead More


চলতি মাসেই দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সরকারের উদ্যোগে পর্যাপ্ত টিকা আনা হয়েছে। ইতিমধ্যে রাঙামাটি ও বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের টিকা দেওয়া হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য খাতে পরিবর্তন এসেছে। দায়িত্ব নেওয়ার পর তিনি ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন। এসব হাসপাতালে চিকিৎসকদের শতভাগ উপস্থিতিRead More