বৈশাখী নিউজ ২৪
সিলেটে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর
বিশেষ সংবাদদাতা: ৯ বছরের রিফাত আর মাত্র ৪ বছরের তাবাসুম নামের দুটি ফুটফুটে ছেলে ও মেয়েকে স্ত্রীর কাছে রেখে জীবনের তাগিতে প্রবাসে যান বাবা। কিন্তু কে জানতো স্বামীর পাঠানো ৬ লক্ষ টাকা আর স্বর্ণ নিয়ে দুটি সন্তানকে রেখে পরকিয়া প্রেমিকের হাত ধরে ভারতে পালানোর চেষ্টা করেন আমেরিকা প্রবাসীর স্ত্রী ? প্রেমিক যুগলকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। ঘটনাটি ঘটেছে ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সীমান্তের মৌলভীবাজারের চাতলা বর্ডারের ইমিগ্রেশন কার্যালয়ে। আটককৃতরা হলেন সিলেট নগরের ২৬ নং ওয়ার্ডের কদমতলীর ৮৪ স্বর্ণশিখার মৃত মো: লিলু মিয়ার মেয়ে ফৈরদৌস আক্তার নাজু (২৭) ও তার প্রেমিক গোলাপগঞ্জRead More
সিকৃবিতে এম সাইফুর রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর স্বপ্নদ্রষ্টা সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালন করা হয়েছে। ৫ সেপ্টেম্বর( শনিবার) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, এম সাইফুর রহমান হলেন বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি ও আধুনিক অর্থনৈতিক সংস্কারের মূল প্রবর্তক। তিনি নব্বইয়ের দশকে দেশের তৎকালীন বদ্ধ অর্থনীতি বা ক্লোজড ইকোনমির ধারাRead More
কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বাদে সোনাপুর এলাকায় রাস্তার উপরে বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরে নিরীহ মানুষদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা ডাকাতি মামলার প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী প্রতিবাদ জানিয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাদে সোনাপুর এলাকাবাসীর উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদকারীরা অভিযোগ করেন, সম্প্রতি রাস্তার উপরে বাঁশ কাটাকে কেন্দ্র করে গ্রামের ইজ্জাদুর রহমানের স্ত্রী মুন্নি আক্তারের সাথে পার্শ্ববর্তী বাসিন্দাদের ঝগড়াঝাটির সৃষ্টি হয়। এছাড়াও তাহার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন বিষয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এলাকার নিরীহRead More
বিদ্যুৎ বিলের প্রতিবাদকারী সিফাত ও পানির জন্য বিক্ষুব্ধ নাগরিকদের আটক ও মামলার নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর আদমজী ক্যান্টমেন্ট কলেজের ছাত্র সিফাত আব্দুল্লাহ ভৌতিক বিদ্যুৎ বিল আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও সিলেট সিটি কর্পোরেশন এলাকায় তীব্র পানির সংকট ও সুষ্ঠু পানি সরবরাহ নিশ্চিত করার দাবীতে নগরীর জল্লারপার এলাকার একদল বিক্ষুব্ধ নাগরিক যুব সংগঠক, সিলেটের দাবী-দাওয়া আদায়ের সংগ্রামী কণ্ঠস্বর এহসানুল হক তাহের এর নেতৃত্বে নগর ভবনে এসে প্রতিবাদ করেন। গণমাধ্যমে প্রকাশ, গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সিসিকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা কাটাকাটির জের ধরে বিক্ষুব্ধ নাগরিকদের ওপর ঊদ্ধত্বপূর্ণ আচরণ, ৬ যুবককে আটক, নাগরিকদের ওপর মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গ্যাস-বিদ্যুৎ গ্রাহকRead More
জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত না হলেও এ বিষয়ে দ্বিপাক্ষিক কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন। এর আগে গতকাল শুক্রবার প্রতিমন্ত্রীর অনুষ্ঠান কাভার করতে গিয়ে হেনস্তার শিকার হন সাংবাদিকরা। এর প্রেক্ষিতে সৌজন্য সাক্ষাতে বসেন তিনি। সৌজন্য সাক্ষাত শেষে বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সময়ে কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা হয়েছে, তা এনার্জি সেক্টরRead More
ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে মন্ডলীভোগ ও মোগলপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পৌর শহরের মন্ডলীভোগ ও মোগলপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে পৌর শহরের একটি ফার্মেসিতে ডাক্তার দেখাতে গিয়ে সিরিয়াল আগে-পরে করাকে কেন্দ্র করে রোগীর স্বজনদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। পরে বিষয়টি সংশ্লিষ্ট এলাকায় ছড়িয়ে পড়লে মন্ডলীভোগ ওRead More
সিএনজি অটোরিকশা-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের চেয়ারম্যান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফুলবাড়িয়া থেকে মাওনাগামী আঞ্চলিক সড়কে সিএনজি অটোরিকশা ও একটি কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় ও ঘটনাস্থলেই নারীসহ দুজন নিহত হন। আহত হন আরও চারজন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ফুলবাড়িয়া-মাওনাRead More
ভিজিট ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: বি১/বি২ ভিজিট ভিসা নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করা বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এই ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোন ধরনের কর্মকাণ্ড করা যাবে না, সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে দূতাবাসটি। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, বি১/বি২ ভিজিটর ভিসায় বার্থ ট্যুরিজম, অর্থাৎ শিশুর মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায় এমন কাজ করা, ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাও এ ভিসায়Read More
সিলেটে ৬ মাসের মধ্যে চালু হবে ক্যান্সার ও কিডনি ইউনিট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী হাসাতাল চত্বরে নির্মিত ১০০ শয্যার বিশেষায়িত ক্যান্সার ও কিডনি ইউনিট আগামী ছয় মাসের মধ্যে চলু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে এমনটি জানিয়েছেন তিনি। এসময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটে স্বাস্থ্যসেবার মান বাড়াতে বর্তমানে তিনটি প্রধান প্রকল্প নিয়ে পুরোদমে কাজ চলছে। ক্যান্সার ইনস্টিটিউটের বাকি কাজ দ্রুত শেষ করার জন্য স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। জানা যায়, ক্যান্সার ও কিডনি ইনস্টিটিউটের সুরম্য ভবনের নির্মাণকাজ এরই মধ্যেRead More
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা সংক্রান্ত নতুন আপডেট দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের তথ্য যাচাই ও প্রসেসিং কার্যক্রমের কারণে পাসপোর্ট প্রদানে কিছুটা বেশি সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়, সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি ই-পাসপোর্টের ব্যাপক চাহিদার কারণে আগে যেখানে প্রতিমাসে গড়ে ১১ হাজার পাসপোর্টের এনরোল করা হতো, সেখানে দূতাবাসের আন্তরিক প্রচেষ্টায় গত দেড় মাসে ৬৫ হাজারের বেশি পাসপোর্টের বায়োমেট্রিক নেওয়াRead More


