বৈশাখী নিউজ ২৪
সিলেটে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে ঝটিকা মিছিল ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। পৃথক অভিযানে নগরীর জল্লারপাড় ও নেহারিপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহের ধোবাউড়া থানার কামালপুর এলাকার মো. আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. সোহেল আহমদ (২০) এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার দিঘলী রামপুর এলাকার আব্দুস শহীদের ছেলে রবিউল ইসলাম হৃদয় (২৬)। পুলিশ জানায়, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) জল্লারপাড় এলাকা থেকে সোহেলকে এবং রোববার (৬ সেপ্টেম্বর) নেহারিপাড়া থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে,Read More
কুলাউড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবজিত দুলাল মৃদুল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুলাউড়া পৌর শহরের স্কুল চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দেবজিত দুলাল মৃদুল কুলাউড়া পৌর এলাকার দিপন দেবের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে স্কুল চৌমুহনী এলাকায় মোটরসাইকেলযোগে যাওয়ার সময় হঠাৎ এক পথচারী নারী সামনে চলে আসেন। তাকে বাঁচাতে গিয়ে মৃদুল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে একটি ড্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতরRead More
শিবপুরে পিতাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলার ভরতেরকান্দি গ্রামে পিতাকে ধারালো ছুরি ও কুড়াল দিয়ে নৃশংসভাবে হত্যার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পুত্র মোঃ শাকিল চৌধুরীকে (৩৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাজীপুরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক দশটায় বাছেদ মিয়া তার পুত্র শাকিলকে নিয়ে একই কক্ষে ঘুমাতে যান। পরদিন ৪ সেপ্টেম্বর শুক্রবার ভোর আনুমানিক চারটায় শাকিলের ছোট ভাই নূর নবী রাশেদ (২১) ও তার মা গুংড়ানোর শব্দ শুনে কক্ষে গেলে শাকিল কুড়াল দিয়ে তাদেরকে রক্তাক্ত জখম করে।Read More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে নয়াগোলা এলাকার যহুরুল ইসলামের মেয়ে জয়নব, হারুনুর রশিদের মেয়ে সিনথিয়া, সুমনের মেয়ে সুমাইয়া ও মোজাম্মেলের মেয়ে মাহমুদাসহ ১৫ জন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এনজিও গাকের দেওয়া স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও এনজিও কর্তৃপক্ষকে জানায়। পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানRead More
নরসিংদীতে আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুব মহিলা লীগের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহিয়া মনি ওরফে মনিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে নরসিংদী শহরের শিক্ষা চত্বর এলাকায় মাহিয়া মনি নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় চত্বর এলাকার পৌর পার্কে নারী উদ্যোক্তা মেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম মামুন। তিনি জানান, শনিবারRead More
বড়লেখায় খালে ভাসছিল নবজাতকের লাশ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় খালে ভাসমান অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার বর্ণি ইউনিয়নের মনারাই এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বর্ণি ইউনিয়নের মনারাই মসজিদের দক্ষিণ পাশের একটি খালে নবজাতকের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান নবজাতকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। PostRead More
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৮ জন। রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৪৩ জন এবং গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৬৪ হাজার ১৪৮ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৫৫ জন। গত ১৫ মার্চ থেকে ৬ আগস্ট পর্যন্তRead More
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবে নিহত হয়েছেন। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বৃদ্ধ আবু সিদ্দিক (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার(৬)। দাদা আবু সিদ্দিককে বাঁচাতে গিয়ে ওই দুই শিশু মারা যায় বলে জানিয়েছে স্থানীয়রা। নিহত আবু সিদ্দিক পাটোয়ারী সদর উপজেলার শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। নিহত পিয়াস তার (সিদ্দিক) ছেলে আব্দুল আজিজের সন্তান ও পপি তারRead More
হার্ভার্ডে পড়ার সুযোগ পেলেন চুনারুঘাটের দীপ্তিতা দাশ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কৃতী শিক্ষার্থী দীপ্তিতা দাশ যুক্তরাষ্ট্রের বিশ্বের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে পড়ার সুযোগ অর্জন করেছেন। তার এ অসাধারণ সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। বিশ্বের সেরা আইন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ থেকে বহু বিশ্বনেতা ও প্রভাবশালী ব্যক্তি পড়াশোনা করেছেন। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ফার্স্ট লেডি ও আইনজীবী মিশেল ওবামা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাদারফোর্ড বি হেইসসহ আরও অনেকে। জানা গেছে, দীপ্তিতার বাবা দিলীপ দাশ ও মা মিতা দাশRead More
স্পেনের সেউতায় জুলাইয়ে নজিরবিহীন অভিবাসী প্রবেশের এক মাস পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি
হোসাইন ইকবাল, স্পেন থেকে: স্পেনের উত্তর আফ্রিকান স্বায়ত্তশাসিত শহর সেউতায় জুলাইয়ের শেষ দিকে ঘটে যাওয়া নজিরবিহীন অভিবাসী প্রবেশের এক মাসেরও বেশি সময় পরও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হলেও শহরের বিভিন্ন স্থানে এখনো বিপুলসংখ্যক অভিবাসী অবস্থান করছেন। একই সঙ্গে আশ্রয়ব্যবস্থা, নিরাপত্তা, স্থানীয় জনজীবন ও অর্থনীতির ওপর চাপ অব্যাহত রয়েছে। ৩০ ও ৩১ জুলাই মরক্কো থেকে ৭২ হাজারের বেশি মানুষ সেউতায় অনিয়মিতভাবে প্রবেশ করেছিল বলে স্প্যানিশ কর্তৃপক্ষের হিসাবে উল্লেখ করা হচ্ছে। এই ঘটনায় মাত্র কয়েক দিনের মধ্যে শহরের সীমান্ত ও অভ্যর্থনা ব্যবস্থা চরম চাপে পড়ে। এরপর থেকে একদিকেRead More


