Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকসহ ৯ জনের পদত্যাগ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে থাকা ৯ জন পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে বিএনপিপন্থী শিক্ষক সংগঠন সাদা দলের পাঁচ শিক্ষক রয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন—এমএজি ওসমানী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কাওছার হোসেন, শহীদ জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ মিয়া, হযরত শাহজালাল (র.) হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. নাজমুল হক, হযরত শাহপরান (র.) হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন এবং দূররেRead More


কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সামার ট্রিপ অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক): ইংল্যান্ডের কেন্টের জনপ্রিয় সমুদ্রসৈকত মার্গেট বিচে যুক্তরাজ্যে বসবাসরত কমলগঞ্জ উপজেলাবাসীদের সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে আনন্দঘন সামার ট্রিপ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল থেকে যাত্রা শুরু করে ইংল্যান্ডের কেন্টের জনপ্রিয় সমুদ্রসৈকত মার্গেট বিচে গিয়ে দিনব্যাপী সামার ট্রিপে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য, আনন্দ, খেলাধুলা, বিনোদন ও খাবার-দাবারের মধ্য দিয়ে একটি সুন্দর ও আনন্দপূর্ণ সময় কাটান। কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি প্রফেসর শেখ এম শামীম শাহেদ জানান, প্রতি বছরই কমলগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগেRead More


ইউরোপে গিয়েও স্বপ্ন পূরণ হলো না সুনামগঞ্জের যুবকের

বৈশাখী নিউজ ডেস্ক: কম খরচে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়েন ২৪ বছর বয়সী কোরআনের হাফেজ জায়েদ আলী শাহ। দালাল চক্রের খপ্পরে পড়ে অমানবিক নির্যাতনের শিকার হয়ে গ্রিসে পৌঁছালেও স্বপ্ন পূরণ হয়নি ওই যুবকের। নির্যাতন ও অনাহারে থাকার পর গ্রিসে পৌঁছানোর চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান জায়েদ আলী। দেড় মাস পর রোববার (৬ সেপ্টেম্বর) ওই যুবকের প্রাণহীন নিথর দেহ গ্রামের বাড়িতে আসে। পরে দুপুরে জানাজার নামাজ শেষে তাকে নিজ গ্রামে দাফন করা হয়। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কোরআনের হাফেজ জায়েদ আলী সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভারRead More


গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজার ২০৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় কুটিনা বেগম (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনী গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক কুটিনা বেগম উপজেলার পাতনী গ্রামের তেরা মিয়ার স্ত্রী। পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার তানভীর ফয়েজ, এসআই সুবিনয়, এএসআই অনুপম, এএসআই লোকমানসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে পাতনী গ্রামের বাসিন্দা কুটিনা বেগমের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় বাড়ির বিভিন্ন স্থানেRead More


ছেঁড়া-ফাটা নোট নিয়ে সুখবর

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব তফসিলি ব্যাংকে ছেঁড়া, ফাটা ও অপ্রচলনযোগ্য নোট বিনিময়ের সেবা নিয়মিতভাবে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান বেলালের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন। অধিবেশনটিতে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল তার প্রশ্নে উল্লেখ করেন যে, দেশের সাধারণ ও নিম্নআয়ের মানুষেরা প্রায়ই ছেঁড়া, ফাটা ও অতিরিক্ত ব্যবহৃত নোট সংগ্রহ করে নতুন নোটের সঙ্গে বিনিময় করেন। এতে একদিকেRead More


ফ্রান্সে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল সিলেটের শিশু নাহিলের

বৈশাখী নিউজ ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে বাংলাদেশি পরিবারের এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম নাহিল। সে সিলেট বিভাগের হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা রাসেলের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় আরও ৭জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে অবারভিলিয়ের এলাকায় একটি বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর বাড়িটির একটি অংশ ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফরাসি সংবাদমাধ্যম খবRead More


৪,৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজিকে উদ্বৃত্ত চার কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ। এছাড়া ২০২৭ সালের হজযাত্রীদের জন্য বিমানভাড়া আরও কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি। রবিবার (৬ আগস্ট) সচিবালয়ে সৌদি আরব পর্বের হজযাত্রায় অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী। এ সময় ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০ জন হাজির হাতে তাদেরRead More


সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস

বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সম্পত্তি দান করার পরও আজীবন বাবা-মার ভোগ-দখল করার অধিকার নিয়ে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি সংসদে উত্থাপন করেন।পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। বিলে বলা হয়েছে, পিতা-মাতা বা পিতামহ/মাতামহ কর্তৃক তার সন্তান বা নাতি-নাতনিকে (অথবা বিপরীতক্রমে) অথবা স্বামী-স্ত্রীর মধ্যে সম্পত্তি দান করার পর দাতা নিজে জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ করতে পারবেন। দাতার জীবদ্দশায় গ্রহীতার মৃত্যু হলে সম্পত্তির ভোগাধিকার থাকবে এবং আইন অনুযায়ী সম্পত্তি গ্রহীতার ওয়ারিশদের নিকট স্থানান্তরিত হবে। বিলের উদ্দেশ্য ও কারণRead More


ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার ১০ বছর বয়সী বড় ভাই গুরুতর আহত হয়েছে। নিহত সাইদুর রহমান সায়েম এবং আহত বড় ভাই সিয়াম আহমেদ রাহুল। গুরুতর আহত রাহুলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ছাতক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোগলপাড়ায় আঙ্গুর মিয়ার বাড়ির ভাড়াটিয়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান সায়েম নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মো. সুজন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,Read More


দক্ষিণ সুরমায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন, গ্রেফতার ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের চাঞ্চল্যকর ও ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য ২৮ ঘণ্টার মধ্যে উন্মোচন করেছে পুলিশ। এছাড়া ঘটনার সাথে জড়িত মূল আসামিসহ তিনজনকে গ্রেফতার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত জব্দ করা হয়েছে। প্রেস ব্রিফিং করে এসব তথ্য সাংবাদিকদের জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সারোয়ার মুর্শেদ শামীম। রবিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসএমপি কমিশনার কার্যালয়ের সম্মেলনক্ষে আয়োজিত এ প্রেস বিফিংয়ে জানানো হয়- ​গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাস টার্মিনালস্থ রাজধানী এক্সপ্রেস ও উদার পরিবহন বাস কাউন্টারের সামনে ফুটপাতের পাশে একটিRead More