Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার বাস্টার’ হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জে ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করে হামলার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। শনিবার (২১ মার্চ) এ হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমে দাবি করা হয়েছে। ইরানের কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাটি দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। ভূগর্ভস্থ এই স্থাপনাটি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নজরদারির মধ্যে রয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম কান অজ্ঞাত সূত্রের বরাতে জানিয়েছে, হামলায় উচ্চক্ষমতাসম্পন্ন ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করা হয়েছে যা মাটির গভীরে থাকা শক্ত কাঠামো ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি। এর আগে, ইরানের সংবাদমাধ্যমগুলো দাবি করেছিল,Read More


জামালপুরে শতাধিক মানুষসহ নদীতে ভেঙে পড়ল ব্রিজ, ৪ শিশু নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ড্রাম ব্রিজ ভেঙে ঈদে ঘুরতে যাওয়া শতাধিক মানুষ ব্রহ্মপুত্র নদে পড়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ভাই-বোনসহ চার শিশুর প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। সেইসঙ্গে আরও দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত চার শিশু হলো জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও তার মেয়ে খাদিজা (১২), একই উপজেলার ডাকাতিয়া পাড়ার জয়নালের মেয়ে মায়ামনি (১০) ও বেলতলি রেলগেট এলাকার হাবীবুল্লাহর ছেলে আবীর হোসেন (১৪)। স্থানীয়Read More


আজ রাতে দেশের ২০ অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস

বৈশাখী নিউজ ডেস্ক: আজ রাতের মধ্যে দেশের ২০টি অঞ্চলে হানা দিতে পারে অস্থায়ী ঝড়। ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বাতাসের সঙ্গে প্রবল বৃষ্টি হতে পারে এসময়। কিছু কিছু জায়গায় দেখা যেতে পারে শিলাবৃষ্টিও। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটারRead More


ভারত মহাসাগরে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া দ্বীপে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনাকে তেহরানের ‘বেপরোয়া হামলা’ বলে নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। হামলার কথা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করেননি ব্রিটিশ কর্মকর্তারা। তবে হামলাটি ব্যর্থ হয়েছে বলে জানানো হয়েছে। ইরান থেকে প্রায় ৪ হাজার কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটির কতটা কাছাকাছি ক্ষেপণাস্ত্র পৌঁছেছিল, তাও স্পষ্ট নয়। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার (২১ মার্চ) এক বিবৃতিতে জানায়, ইরানের ‘অঞ্চলজুড়ে আগ্রাসী আচরণ এবং হরমুজ প্রণালি জিম্মি করে রাখা’ ব্রিটেন ও এর মিত্র দেশগুলোর জন্য হুমকিস্বরূপ। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায়Read More


সিলেটের শাহী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত, মুসল্লিদের ঢল

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শনিবার (২১ মার্চ) সিলেটজুড়ে উৎসবের আমেজে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল সাড়ে ৮টায় নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতে মুসল্লিদের ঢল নামে।এতে ইমামতি করেন বরুণার পীর নামে পরিচিত মুফতি রশিদুর রহমান ফারুক। বিপুলসংখ্যক মানুষ একসঙ্গে নামাজ আদায় করে আল্লাহর দরবারে দেশ, জাতি ও বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করেন। সিলেটের দুই মন্ত্রী-বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানRead More


ঈদের দিন সারা দেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

বৈশাখী নিউজ ডেস্ক: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। এই ধারা ঈদুল ফিতরের দিনসহ পরবর্তী কয়েকদিনও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের কারণে শুক্রবার রাজধানী ঢাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয়েছে। এ সময় দমকা হাওয়ার প্রাবল্যও ছিল চোখে পড়ার মতো। দুপুরের পর থেকে বৃষ্টি না হলেও আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। শনিবারও দেশজুড়ে ঝড়বৃষ্টির এইRead More


ওসমানীনগরে ছেলের বাইক দুর্ঘটনার খবর পেয়ে বাবার মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় একমাত্র ছেলের মোটরসাইকেল দুর্ঘটনার খবরে আবেগে অতিষ্ঠ হয়ে বাবা আনার আলী (৫৩) স্ট্রোক করে মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোয়ালাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনার আলী স্থানীয় গ্রামতলা (দাশপাড়া) এলাকার মৃত ফিরোজ আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার ছেলে জাবেদ আহমদ (২৪) ও আরেকজন মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (২৬) ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার দক্ষিণ গোয়ালাবাজার এলাকায় যাত্রা করছিলেন। হঠাৎ একটি ব্যাটারি চালিত টমটম গাড়ি রাস্তার মধ্যে এসে পড়লে জাবেদের মোটরসাইকেল সেটিকে এড়াতেRead More


তিন দিনের সফরে সিলেটে আসছেন ডা. শফিকুর রহমান

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের সফরে সিলেটে আসছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। জানা গেছে, ঈদের দিন বিকেল ৫টায় তিনি সড়ক পথে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন এবং সবুজবাগস্থ নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। ঈদের পরের দিন সকাল ১০টায় তিনি সিলেট সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর তিনি মরহুম মাওলানা মুজিবুর রহমান ও মরহুম আব্দুল মান্নানের কবর জিয়ারত করবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিকেল ৪টায় তিনি সিলেট মহানগর জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানেRead More


সিলেটে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ভারতীয় হাইকমিশনের খাদ্য সামগ্রী বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে উদ্যোগ নিয়েছে সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন। তাদের অর্থায়ন ও ব্যবস্থাপনায় নগরীর একটি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে প্রায় অর্ধশতাধিক মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এই কেন্দ্রে আয়োজিত কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে ‘বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সিলেট’। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুরক্ষাহীন মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি উল্লেখ করেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়,Read More


দেশে পৌঁছেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সৌদি প্রবাসীর মরদেহ

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের আল-খারিজ শহরের কাছে আল-তোয়াইক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোশারফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মোশারফের মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট (এসভি ৮০৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিহত মোশারফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। তিনি উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মো. সুরজত আলীর ছেলে। গত ৮ মার্চ সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মোশারফ নিহত হন। ইফতারের ঠিক আগমুহূর্তে চালানো ওই হামলায় মোশারফসহ মোট তিনজন প্রাণ হারান। বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীরRead More