দেশে পৌঁছেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সৌদি প্রবাসীর মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের আল-খারিজ শহরের কাছে আল-তোয়াইক এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোশারফ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মোশারফের মরদেহ বহনকারী সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট (এসভি ৮০৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
নিহত মোশারফ হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে। তিনি উপজেলার কীর্ত্তনখোলা গ্রামের মো. সুরজত আলীর ছেলে। গত ৮ মার্চ সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মোশারফ নিহত হন। ইফতারের ঠিক আগমুহূর্তে চালানো ওই হামলায় মোশারফসহ মোট তিনজন প্রাণ হারান।
বিমানবন্দরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর উপস্থিতিতে মোশারফ হোসেনের মরদেহ গ্রহণ করে তার পরিবার। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও উপস্থিত ছিলেন।
এর আগে সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার সকালে রিয়াদ থেকে সৌদি এয়ারলাইনসের ওই ফ্লাইটে নিহত মোশারফ হোসেনের মরদেহ ঢাকার উদ্দেশে রওনা হয়।
Related News
স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রী রেহানা বেগম (৩৮) এরRead More
বিমানবন্দরে জরুরী অবতরণ: বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পরRead More



Comments are Closed