বৈশাখী নিউজ ২৪
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিলেট জেলা বিএনপির কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ, বৃহস্পতিবার সকাল ১০টায় জিন্দাবাজার সহির প্লাজার সামনে সমবেত হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবে সিলেট জেলা বিএনপি। এ কর্মসূচিতে জেলা বিএনপির পাশাপাশি সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এছাড়া জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নিজ নিজ উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। কর্মসূচি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা বিএনপিরRead More
কমলগঞ্জে মুসলিম মণিপুরি শিক্ষার্থীদের বিএমইটি বৃত্তি ও নগদ অর্থ প্রদান
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি)’র আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিএমইটি বৃত্তি নগদ অর্থ ও পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) দুপুর ১টায় উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুল ইসলাম। এডুকেশন ট্রাস্টের সভাপতি হাজী মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব কবি মোস্তফা মোর্শেদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যাপক রাফি আহমেদ। শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারRead More
বিশ্ব বাণিজ্য সংস্থার ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্সে যোগ দিতে ক্যামেরুন যাচ্ছেন বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) ১৪তম মিনিস্ট্রিয়াল কনফারেন্স (MC14) আগামী ২৬ থেকে ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দেতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্য মন্ত্রীগণ অংশগ্রহণ করবেন এবং বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা শক্তিশালীকরণ, বৈশ্বিক বাণিজ্যের চ্যালেঞ্জ মোকাবিলা এবং WTO-এর ভবিষ্যৎ কর্মপদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এ সম্মেলনে অংশ নিতে ৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল মঙ্গলবার (২৪ মার্চ) ক্যামেরুনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিবেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রতিনিধিদলে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্ভুক্তRead More
সিলেট নগরীর মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে মশক নিধন ও বর্ষা মৌসুমের পূর্বে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে এবং চুরি-ছিনতাই সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৪ মার্চ মঙ্গলবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সহ-সভাপতি শহীদ আহমদ, যুগ্ম সম্পাদক মনজুর আহমদ,Read More
হবিগঞ্জে সেতু আছে, ১০ বছরেও হয়নি চলাচলের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সেতু আছে, কিন্তু ১০ বছরেও হয়নি তার উপর দিয়ে চলাচলের সুযোগ। সেতুর দুইপাশের মাটি সরে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে রাস্তাটি। বর্তমানে আশপাশের ১০ গ্রামের মানুষের প্রাণের দাবি এই সেতুটি সংস্কার করার। হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নে নির্মিত একটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতু প্রায় এক দশক ধরে ব্যবহার অনুপযোগী অবস্থায় রয়েছে। সেতুটি নির্মাণ করা হলেও এটিতে ওঠার সড়ক না থাকায় এখন পর্যন্ত কোনো যানবাহন, পথচারী এমনকি গবাদিপশুও চলাচল করতে পারেনি। ফলে সম্ভাবনাময় এই অবকাঠামোটি এলাকাবাসীর জন্য উপকারের বদলে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হরষপুর রেলওয়ে ব্রিজেরRead More
সিলেটে অবৈধ ভারতীয় পণ্যসহ ৯ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে আনুমানিক ২ লাখ ৭০ হাজার ১০০ টাকার অবৈধ ভারতীয় পণ্যসহ ৯ জনকে আটক করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে শাহপরাণ (রহ.) থানার এসআই (নিঃ) মো. এসএম জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর এলাকায় জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এসময় বিভিন্ন ধরনের অবৈধ ভারতীয় পণ্যসহ ৯ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মো. বাদল মিয়া (৩৫), মো. বিল্লাল (২৬), ইলিয়াস (৬০), রিফাত হোসেন (২০), মো. ইকবাল হোসেন (৪০), সাকিদুল ইসলাম কাজেন (৩৫), রিয়াদ মিয়া (২৬), তাওসিফুজ্জামানRead More
এবার লিটারে ৯০ টাকা বাড়ানো হলো উড়োজাহাজের জ্বালানির দাম
বৈশাখী নিউজ ডেস্ক: এ মাসে দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো উড়োজাহাজের জ্বালানির (জেট ফুয়েল) দাম। এবার জেট ফুয়েলের দাম লিটারে ৮৯ টাকা ৮৮ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ১২টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে আক্রমণের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূত্রপাত। এরপর ইরান ওই অঞ্চলের বিভিন্ন দেশে হামলা শুরু করলে তেলসমৃদ্ধ ওই অঞ্চলের প্রায় পুরোটাজুড়ে যুদ্ধ বিস্তৃত হয়। দুই পক্ষের হামলায় লক্ষ্যবস্তু হয় জ্বালানি স্থাপনাগুলো। পাশাপাশি ইরান হরমুজ প্রণালী আটকে দিলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়। এRead More
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
বৈশাখী নিউজ ডেস্ক: কোতোয়ালি থানায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্যের’ অভিযোগে দায়ের করা মানহানি মামলায় জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ২১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগে করা মানহানির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিনRead More
স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরি করছে ওপেনএআই
প্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে নতুন লক্ষ্য নির্ধারণ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি এখন এমন একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় এআই গবেষক তৈরির দিকে এগোচ্ছে, যা নিজেই পরিকল্পনা করতে, বিশ্লেষণ চালাতে এবং জটিল সমস্যার সমাধান করতে সক্ষম হবে। আগামী কয়েক বছরের জন্য এই প্রকল্পটিকেই তারা প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে। চ্যাটবট থেকে গবেষণাভিত্তিক এআই প্রথমে প্রশ্নের উত্তর দেওয়া এবং শিক্ষায় সহায়তার জন্য এআই চ্যাটবটের ব্যবহার শুরু হয়। এরপর আসে এমন এআই এজেন্ট, যা ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে। এখন সেই ধারাবাহিকতায় আরও এক ধাপ এগিয়ে সম্পূর্ণ স্বয়ংক্রিয় গবেষক তৈরির উদ্যোগ নিয়েছেRead More
বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সির সাপোর্ট হিসেবে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। নুরুল হক নুর বলেন, ঈদের ছুটির পর আজকে প্রথম অফিস এবং প্রথম অফিসে বেলা ১১টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সচিব এবং পররাষ্ট্র সচিবসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মিটিং হয়েছে। মিটিংয়ে কর্মপরিকল্পনা চেয়েছিলেন, সেগুলোRead More


