বৈশাখী নিউজ ২৪
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৬৬
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় আমাজন এলাকায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা ৬৬ জনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার সময় বিমানে মোট ১২১ জন আরোহী ছিলেন, যাদের বেশিরভাগই সেনাসদস্য। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানান, মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি হারকিউলিস সি-১৩০ মডেলের বিমানটি পুয়ের্তো লেগুইসামো এলাকা থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। পেরু সীমান্তঘেঁষা আমাজন অঞ্চলে সেনা পরিবহনের কাজে বিমানটি ব্যবহার করা হচ্ছিল। দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, বিধ্বস্ত স্থানে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। কলম্বিয়া বিমানবাহিনীরRead More
মধ্যপ্রাচ্য সংকটে ফিলিপাইনে জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এক নির্বাহী আদেশে এ ঘোষণা দেন। তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতি, সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন এবং অনিশ্চয়তা দেশের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে। পরিস্থিতি সামাল দিতে সরকার একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। এই কমিটি জ্বালানি, খাদ্য, ওষুধ ও কৃষিপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, পরিবহন ও বাজারজাতকরণে সমন্বয় সাধন করবে। প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, জরুরি অবস্থা ঘোষণার ফলে সরকার বিদ্যমান আইন কাঠামোরRead More
সিলেট থেকে গাইবান্ধায় হেলিকপ্টারযোগে বিয়ে করলেন প্রবাসী যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে হেলিকপ্টারযোগে গাইবান্ধার সাদুল্যাপুরে গিয়ে বিয়ে করলেন এক প্রবাসী যুবক। ব্যতিক্রমধর্মী এই আয়োজন দেখতে ভিড় করেন শিশু, নারী ও পুরুষসহ শত শত উৎসুক মানুষ। অনেকেই মুঠোফোনে ভিডিও ধারণ করেন, আবার কেউ কেউ সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। বর ইউসুফ আলী (৩০) সিলেটের বিশ্বনাথ উপজেলার পাকিচিরি গ্রামের বাসিন্দা। তিনি ইসমাইল আলীর ছেলে এবং পেশায় কাতার প্রবাসী ব্যবসায়ী। কনে আবদিয়া আক্তার (২২) গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের নুরে আলমের মেয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৩ মার্চ) দুপুরে একটি হেলিকপ্টারে করে ইউসুফ আলী সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের একটিRead More
সিলেটে সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বালুভর্তি ট্রাকের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার বঙ্গবীর চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জিরার বস্তাসহ একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ট্রাকচালক জাকারিয়া হোসেন (৩৪) কে আটক করা হয়েছে। তিনি গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের ঘোরাগ্রামের চমক আলীর ছেলে। তবে এ ঘটনায় জড়িত জিরার মূল মালিকরা এখনও পলাতক রয়েছে। পুলিশ জানায়, উদ্ধারকৃত জিরার পরিমাণ ৭৬ বস্তা (ব্র্যান্ড: কেএস গোল্ড), যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ ৪০Read More
ব্ল্যাক আউট কর্মসূচি পালন নিয়ে নতুন সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: একাত্তরের ভয়াল ২৫ মার্চের নৃশংস গণহত্যা স্মরণে বুধবার (২৫ মার্চ) সারা দেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি থেকে সরে এসেছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বার্তায় এই কর্মসূচি পালন না করার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় বলা হয়েছে, ২৫ মার্চ রাতে এক মিনিটের ব্ল্যাক আউট কর্মসূচিটি আর পালিত হবে না। এর আগে সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছিল, গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারা দেশেRead More
হবিগঞ্জে ১ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি জিরা, অবৈধ ঔষধ ও নিম্নমানের কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। গত ২৪ ঘন্টায় সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবির অধীনস্থ হরিণছড়া বিওপির একটি আভিযানিক দল শ্রীমঙ্গল উপজেলার টিপরাছড়া এলাকায় সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয়। এসময় একটি সন্দেহভাজন মাহিন্দ্র ট্রাককে থামানোর সংকেত দিলে চালক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশিRead More
প্রাথমিক বিদ্যালয়ের শনিবারের ছুটি নিয়ে নতুন নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির তালিকায় বড় ধরনের পরিবর্তন এনেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রমজান মাসজুড়ে দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা পুষিয়ে নিতে আগামী দশ শনিবার বিদ্যালয়ের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) মন্ত্রণালয়ের উপপরিচালক মো. অয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন খবরের সত্যতা নিশ্চিত করেছেন। সাধারণত প্রাথমিক বিদ্যালয়ে শুক্র ও শনিবার—এই দুই দিন সাপ্তাহিক ছুটি থাকলেও, নতুন নির্দেশনা অনুযায়ী রমজানের ছুটির পর টানা ১০টি শনিবার স্কুলRead More
ঈদের ছুটিতে কমলগঞ্জের লাউয়াছড়ায় পর্যটকের ঢল
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ঈদের দিন শনিবার (২১ মার্চ) থেকে শুরু করে পরবর্তী দুই দিন দেশ-বিদেশের হাজারো পর্যটকের আগমনে প্রাণচাঞ্চল্য ফিরে পায় এই চিরহরিৎ বনাঞ্চল। লাউয়াছড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদের তিন দিনে মোট ৪ হাজার ৭৪২ জন পর্যটক টিকিট কেটে উদ্যানে প্রবেশ করেন। এতে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৫ লাখ ৩০ হাজার ৪১২ টাকা। লাউয়াছড়া টিকিট কাউন্টার থেকে পাওয়া তথ্যমতে, ঈদের প্রথম দিন ১ হাজার ৫২ জন পর্যটক উদ্যানটি ভ্রমণ করেন,Read More
কমলগঞ্জে ৪২ বছর পর মনসা দেবীর নৌকা পূজা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামে শুরু হয়েছে শ্রীশ্রী মনসা দেবীর ঐতিহ্যবাহী নৌকা পূজা। দীর্ঘ ৪২ বছর পর কমলগঞ্জে এই পূজা আয়োজনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার ও স্থানীয় সংসদ সদস্য পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। গত ২২ মার্চ রাতে শুভ অধিবাসের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক সূচনা হয়। ২৩ মার্চ সোমবার মূল পূজার দিনে পূজা-অর্চনা, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার সনাতনী ভক্ত ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণRead More
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সিলেট জেলা বিএনপির কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ, বৃহস্পতিবার সকাল ১০টায় জিন্দাবাজার সহির প্লাজার সামনে সমবেত হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবে সিলেট জেলা বিএনপি। এ কর্মসূচিতে জেলা বিএনপির পাশাপাশি সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এছাড়া জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ নিজ নিজ উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। কর্মসূচি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা বিএনপিরRead More


