সিলেট থেকে গাইবান্ধায় হেলিকপ্টারযোগে বিয়ে করলেন প্রবাসী যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে হেলিকপ্টারযোগে গাইবান্ধার সাদুল্যাপুরে গিয়ে বিয়ে করলেন এক প্রবাসী যুবক। ব্যতিক্রমধর্মী এই আয়োজন দেখতে ভিড় করেন শিশু, নারী ও পুরুষসহ শত শত উৎসুক মানুষ। অনেকেই মুঠোফোনে ভিডিও ধারণ করেন, আবার কেউ কেউ সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।
বর ইউসুফ আলী (৩০) সিলেটের বিশ্বনাথ উপজেলার পাকিচিরি গ্রামের বাসিন্দা। তিনি ইসমাইল আলীর ছেলে এবং পেশায় কাতার প্রবাসী ব্যবসায়ী। কনে আবদিয়া আক্তার (২২) গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের নুরে আলমের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৩ মার্চ) দুপুরে একটি হেলিকপ্টারে করে ইউসুফ আলী সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের একটি রাইস মিলের চাতালে অবতরণ করেন। পরে সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে কনের বাড়িতে মাইক্রোবাসে করে যান তিনি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলেই নববধূকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারে করে সিলেটের উদ্দেশে রওনা হন।
বরের সঙ্গে থাকা স্বজনরা জানান, ছোটবেলা থেকেই ইউসুফ আলীর ইচ্ছে ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যাওয়ার। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল।
কনের বাবা নুরে আলম জানান, “হেলিকপ্টারে করে বর আসা এবং মেয়ে একইভাবে শ্বশুরবাড়ি যেতে পারছে—এতে আমরা আনন্দিত।” তিনি নবদম্পতির জন্য সকলের দোয়া কামনা করেন।
সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাওসার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More



Comments are Closed