সিলেটে সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বালুভর্তি ট্রাকের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার বঙ্গবীর চেকপোস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জিরার বস্তাসহ একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ট্রাকচালক জাকারিয়া হোসেন (৩৪) কে আটক করা হয়েছে। তিনি গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের ঘোরাগ্রামের চমক আলীর ছেলে। তবে এ ঘটনায় জড়িত জিরার মূল মালিকরা এখনও পলাতক রয়েছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত জিরার পরিমাণ ৭৬ বস্তা (ব্র্যান্ড: কেএস গোল্ড), যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা।
থানা সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানের নির্দেশনায় এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। সকাল সাড়ে ৭টার দিকে ১নং রুস্তমপুর ইউনিয়নের বঙ্গবীর চেকপোস্ট রোডে একটি বালুভর্তি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো ট ২৪-১৪৯২) থামানো হয়।
প্রাথমিকভাবে ট্রাকটিতে শুধুই বালু রয়েছে বলে মনে হলেও সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বালুর স্তরের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৭৬ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। অভিযানে এএসআই আলী আহমদ ও এএসআই মনির হোসাইন অংশ নেন।
অভিযানের নেতৃত্বদানকারী এসআই আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করেন এবং সন্দেহজনক গতিবিধির কারণে ট্রাকটি তল্লাশি করা হয়। তিনি বলেন, চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং জড়িত চক্রের মূল হোতাদের শনাক্তে তদন্ত চলছে।
উদ্ধারকৃত জিরা ও জব্দকৃত ট্রাক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি চোরাচালান মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন রাতে এই চেকপোস্ট দিয়ে শতাধিক চোরাই পণ্যের ট্রাক পার হলেও রহস্যজনকভাবে আজ মাত্র একটি ট্রাক আটক করা হয়েছে। শুধু চালককে আটক করে মূল হোতাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।
Related News
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More



Comments are Closed