Main Menu

ঈদের ছুটিতে কমলগঞ্জের লাউয়াছড়ায় পর্যটকের ঢল

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। ঈদের দিন শনিবার (২১ মার্চ) থেকে শুরু করে পরবর্তী দুই দিন দেশ-বিদেশের হাজারো পর্যটকের আগমনে প্রাণচাঞ্চল্য ফিরে পায় এই চিরহরিৎ বনাঞ্চল।

লাউয়াছড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদের তিন দিনে মোট ৪ হাজার ৭৪২ জন পর্যটক টিকিট কেটে উদ্যানে প্রবেশ করেন। এতে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৫ লাখ ৩০ হাজার ৪১২ টাকা।

Manual4 Ad Code

লাউয়াছড়া টিকিট কাউন্টার থেকে পাওয়া তথ্যমতে, ঈদের প্রথম দিন ১ হাজার ৫২ জন পর্যটক উদ্যানটি ভ্রমণ করেন, যা থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আদায় হয়। দ্বিতীয় দিন পর্যটকের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়ায় ১ হাজার ৯০০ জনে। এদিন টিকিট বিক্রি থেকে আয় হয় প্রায় ২ লাখ ৬ হাজার টাকা। তৃতীয় দিন সোমবার ১ হাজার ৭৯০ জন পর্যটক প্রবেশ করেন এবং এদিন রাজস্ব আসে ২ লাখ ৪ হাজার ৪১২ টাকা। নগর জীবনের যান্ত্রিক ক্লান্তি দূর করতে ঈদের ছুটি উপলক্ষে ভ্রমণপিপাসু মানুষ এই প্রাকৃতিক পরিবেশে ভিড় জমিয়েছেন।

ঈদকালীন পর্যটক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সদস্য ফিলা পতমী বলেন, অন্যান্য সময়ের তুলনায় এবারের ঈদে পর্যটকের উপস্থিতি অনেক বেশি ছিল। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বনের পরিবেশ রক্ষায় সহ-ব্যবস্থাপনা কমিটি, বন বিভাগ ও টুরিস্ট পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি জোরদার করা হয়।

Manual1 Ad Code

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ জোনের দায়িত্ব থাকা টুরিষ্ট পুলিশের অফিসার ইনচার্জ মো. কামরুল হোসেন চৌধুরী জানান, পর্যটকদের নিরাপত্তায় পুলিশ কাজ করছে। পর্যটন এলাকাগুলো উপচে পড়া ভিড় রয়েছে, হয়তো আরও কিছু দিন থাকবে। তবে পর্যটকদের নিরাপত্তার জন্য আমাদের সাথে থানার পুলিশ ও জেলার গোয়েন্দা সংস্থাও কাজ করছে।

Manual3 Ad Code

এদিকে পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটিতে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান ছাড়াও প্রকৃতির অপরুপ সৌন্দর্য্যরে অপার লীলাভূমি নয়নাভিরাম মাধবপুর লেক, মাগুরছড়া খাসিয়া পুঞ্জি, বাঘিছড়া লেক, হামহাম জলপ্রপাত, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ, চা বাগানসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছিল।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code