Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

দৌলতদিয়ায় বাস নদীতে পড়ার ঘটনায় ২ নারী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- রেহেনা বেগম (৬০), তার বাড়ি রাজবাড়ীর ভবানীপুর এলাকায়। এবং মর্জিনা বেগম (৫৫)। মর্জিনার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া নুসরাত (২৯) নামের এক নারী চিকিৎসাধীন রয়েছেন, তিনি পেশায় একজন চিকিৎসক। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হোসেন জানান, দুর্ঘটনার পর তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করা হয় এবংRead More


তিন ধরনের ভিসাধারী বাংলাদেশিদের জন্য সৌদির জরুরি বার্তা

প্রবাস ডেস্ক: গত ২৫ ফেব্রুয়ারি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যেসব বাংলাদেশি সৌদি আরব ত্যাগ করতে পারেননি, তাদেরকে আগামী ১৮ এপ্রিলের আগেই দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এই সময়ের মধ্যে যারা সৌদি ত্যাগ করবেন, তাদেরকে কোনও ধরনের জরিমানা গুণতে হবে না। তবে, নির্দেশ অমান্য করলে জরিমানার পাশাপাশি আইনি ব্যবস্থার মুখোমুখিও করা হতে পারে। বুধবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এতে বলা হয়, সৌদি আরবে ভিজিট, উমরা এবং ফাইনাল এক্সিট ভিসায় অবস্থানরত বাংলাদেশি ভাই ও বোনদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গতRead More


মুক্তিযোদ্ধা নওয়াব আলীর মৃত্যুতে সিলেট জামায়াতের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর সোনারপাড়া এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে মারা যান। মরহুমের জানাযার নামাজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বাদ জোহর নগরীর সোনারপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁর মরদেহ নগরীর মানিকপীরের টিলাস্থ কবরস্থানে দাফন করা হবে। এদিকে বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেলRead More


সিলেট শাহজালালের মাজার থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে হযরত শাহজালাল (রহ.) মাজারের প্রধান ফটক সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার (২৫ মার্চ) বিকেলে মাজারের প্রধান গেইটের পাশে একটি খেজুর গাছের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিলেট শাহজালাল মাজারকেন্দ্রের ইনচার্জ এসআই আজিজ শিমুল এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত নারীর বয়স আনুমানিক ৫৫ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবংRead More


এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সময় সাশ্রয়ের লক্ষ্যে প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি পরীক্ষা সম্পন্ন করার সম্ভাব্যতা যাচাই করছে শিক্ষা মন্ত্রণালয়। এই লক্ষ্য বাস্তবায়নে নানামুখী সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা’ সুষ্ঠুভাবে আয়োজন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বর্তমানে একজন শিক্ষার্থী দশম শ্রেণি শেষ করার পর পরবর্তী বছরে এসএসসি এবং একইভাবে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পায়। এতে শিক্ষাজীবনের প্রায় দুই বছর সময় নষ্ট হয়, যা ব্যক্তি ওRead More


সিলেট মহানগর জামায়াতের আলোচনা সভা অনুষ্টিত

বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মহান স্বাধীনতা সংগ্রাম আমাদের প্রেরণার উৎস। মুক্তিযুদ্ধে শহীদান ও বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান। লাখো শহীদের রক্তে বিশ্বের বুকে স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে আমরা প্রতিষ্ঠিত হলেও সুযোগ্য নেতৃত্বের অভাবে স্বাধীনতার এত বছর পরও কাংখিত সুফল থেকে জাতি বঞ্চিত। যার প্রেক্ষিতে ২০২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থান সংঘটিত হয়। জাতি ফ্যাসিবাদের ভয়াল থাবা থেকে মুক্তি লাভ করে। কিন্তু সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর ক্ষমতাসীন হওয়া সরকারী দলের জুলাই গণঅভ্যুত্থান পরিপন্থী অবস্থান জাতিকে ফের শঙ্কিত করছে। আবারোRead More


সিলেটে মোটরসাইকেলে তেল নিতে পুলিশের নতুন শর্ত জারি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন এলাকায় মোটরসাইকেলে তেল সরবরাহের ক্ষেত্রে নতুন কিছু শর্ত জারি করেছে পুলিশ। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি করা এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোটরসাইকেলে তেল নেওয়ার ক্ষেত্রে নির্ধারিত শর্তসমূহ কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং এ বিষয়ে সকল ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্তগুলো হলো- মোটরসাইকেলের চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটরসাইকেল অবশ্যই রেজিস্ট্রেশনকৃত হতে হবে। চালক ও আরোহী উভয়ের মাথায় নিরাপত্তা হেলমেট থাকতে হবে। এছাড়া, এসব শর্তRead More


সুনামগঞ্জে নিখোঁজের ৫ ঘণ্টা পর ধানক্ষেতে মিললো শিশুর মরদেহ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের মাত্র ৫ ঘণ্টা পর ৭ বছরের শিশু আব্দুল্লাহ আল মামুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের গোপালপুর-শ্রীনাথপুর গ্রামের একটি বোরো ধানক্ষেত থেকে তার মরদেহ পাওয়া যায়। নিহত মামুন দক্ষিণ কোরিয়া প্রবাসী মোস্তাক আহমেদের ছেলে এবং স্থানীয় আল হারামাইন একাডেমির দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে চাচাতো ভাইয়ের সঙ্গে পাশের বিলে মাছ ধরতে যায় মামুন। কিছুক্ষণ পর সে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্নRead More


ফেরিতে ওঠার সময় নদীতে যাত্রীবাহী বাস, বহু হতাহতের আশঙ্কা

বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ একটি বাস পদ্মা নদীতে পড়ে গেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরি ঘাটে ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসের ক্ষেত্রে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার জানান, ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি ইউনিট। ঢাকা এবং ফরিদপুর থেকে আরো দুইটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাRead More


২৫শে মার্চ কালরাত্রি স্মরণে সিলেটে উদীচীর ‘আলোর মিছিল’

বৈশাখী নিউজ ডেস্ক: একাত্তরের ২৫শে মার্চ কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যায় নিহত শহীদদের স্মরণে সিলেটে ‘আলোর মিছিল’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, সিলেট জেলা সংসদ-এর উদ্যোগে এই শোকাবহ কর্মসূচির আয়োজন করা হয়। হাতে মোমবাতি নিয়ে আয়োজিত এই আলোর মিছিলটি নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা গলির সামন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। আলোর মিছিলে উপস্থিত ছিলেন, নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাছিত শেরো, উদীচী শিল্পীগোষ্ঠী, সিলেট জেলা সংসদ-এর সাধারণ সম্পাদব দেবব্রত পাল মিন্টু, সহ-সভাপতি অভিজিৎ দাস জয়, অরবিন্দুRead More