সিলেটে মোটরসাইকেলে তেল নিতে পুলিশের নতুন শর্ত জারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন এলাকায় মোটরসাইকেলে তেল সরবরাহের ক্ষেত্রে নতুন কিছু শর্ত জারি করেছে পুলিশ। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার থেকে জারি করা এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোটরসাইকেলে তেল নেওয়ার ক্ষেত্রে নির্ধারিত শর্তসমূহ কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং এ বিষয়ে সকল ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্তগুলো হলো-
মোটরসাইকেলের চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
মোটরসাইকেল অবশ্যই রেজিস্ট্রেশনকৃত হতে হবে।
চালক ও আরোহী উভয়ের মাথায় নিরাপত্তা হেলমেট থাকতে হবে।
এছাড়া, এসব শর্ত পূরণে ব্যর্থ হলে মোটরসাইকেলে তেল সরবরাহ না করার জন্য ফিলিং স্টেশনগুলোকে অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী।
Related News
নীলফামারীতে হত্যা করে সিলেটে আত্মগোপন, গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নীলফামারীর ডোমারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকেRead More
পানিতে ডুবে ও মোটরসাইকেল দূর্ঘটনায় ১০ মাসে প্রাণ গেল শাবির ৭ শিক্ষার্থীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলতি বছরের ১০ মাসে বিভিন্নRead More



Comments are Closed