Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

তসবিহর দানা গলায় আটকে দেড় বছরের শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের মীরসরাইয়ে খেলতে গিয়ে তসবিহর দানা গলায় আটকে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তালহা বিন শহিদ ভূঁইয়া স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। তালহার স্বজন মোরশেদ ভুঁইয়া জানান, খেলাধুলার সময় হঠাৎ একটি তসবিহর দানা তালহার গলায় আটকে যায়। এতে তার শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেয় এবং অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে স্বজনরা তাকে দ্রুত মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, দানাটি শ্বাসনালিতেRead More


খামেনির শেষ ছবি প্রকাশ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জীবিত অবস্থার শেষ ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনা। সিসিটিভি ক্যামেরায় ছবিটি তোলা হয়েছিল ২৮ ফেব্রুয়ারি, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরুর কিছুক্ষণ আগে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের স্থানীয় সময় বেলা ১০টার দিকে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বোমাবর্ষণ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনী। ইরনার তথ্য অনুসারে, ছবিটি তোলা হয়েছিল ওই দিন সকাল ৯টা ৪০ মিনিটে, অর্থাৎ হামলা শুরুর মাত্র ২০ মিনিট আগে। ছবিতে দেখা যাচ্ছে, একটি কক্ষে সোফায় বসে বই পড়ছেন খামেনি। তার সোফার পাশে একটি ছোটো টেবিলে ইরানের প্রতিরক্ষা বাহিনীরRead More


মার্কিন সেনাদের থেকে সাধারণ মানুষকে দূরে থাকার নির্দেশনা বিপ্লবী গার্ডের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনাদের কাছ থেকে দূরে থাকতে সাধারণ মানুষকে নির্দেশনা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। শুক্রবার (২৭ মার্চ) তারা নতুন নির্দেশনায় বলেছে, মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যের যেখানেই থাকবে সেই স্থানকেই টার্গেট করা হবে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। যা প্রায় এক মাস ধরে চলছে। সময়ের সঙ্গে সঙ্গে এ যুদ্ধ জটিলও হচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনারা সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করে লুকিয়ে আছে। বিবৃতিতে তারা বলেছে, “কাপুরুষ মার্কিন-ইহুদিবাদী বাহিনী নিরীহ সাধারণ মানুষকে এবংRead More


জ্বালানি খাতে কঠোর নজরদারি, সারা দেশে ভিজিলেন্স টিম

বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব মোকাবিলায় দেশে জ্বালানি খাতে সৃষ্ট চাপের মধ্যে অবৈধ তেল কারবার ঠেকাতে দেশের প্রতিটি জেলায় ভিজিলেন্স টিম গঠন করেছে সরকার। নজরদারি জোরদার করতে প্রশাসনের এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (২৭ মার্চ) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুত প্রতিরোধে দেশব্যাপী এসব তদারকি দল কাজ শুরু করেছে। এরই অংশ হিসেবে পতেঙ্গা এলাকার কমিশনার ঘাটে শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেনRead More


বিনা খরচে জর্ডানে ৫ হাজার নারী গার্মেন্টস অপারেটর নিয়োগ

বৈশাখী নিউজ ডেস্ক: সরকারিভাবে জর্ডানের বিভিন্ন গার্মেন্টস কোম্পানিতে মোট ৫ হাজার দক্ষ ও স্বল্প দক্ষ নারী গার্মেন্টস মেশিন অপারেটর নিয়োগ দেওয়া হবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। চাকরির বিবরণ: পদের নাম: গার্মেন্টস মেশিন অপারেটর (নারী) পদসংখ্যা: ৫০০০ কর্মস্থল: জর্ডান চাকরির মেয়াদ: ৩ বছর (নবায়নযোগ্য) বয়সসীমা: ২০–৩৫ বছর কর্মঘণ্টা: দৈনিক ৮ ঘণ্টা (ওভারটাইম সুবিধাসহ) যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীদের গার্মেন্টস সেলাই মেশিন পরিচালনায় দক্ষ অথবা স্বল্প দক্ষ হতে হবে। বেতন ও সুবিধা: মাসিক বেতন ১৩০ জর্ডান দিনার (প্রায়Read More


শাহ আবদুল করিমের জন্মবার্ষিকীতে দুই দিনব্যাপী লোক উৎসব শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আবদুল করিম-এর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সুনামগঞ্জে শুক্রবার (২৭ মার্চ) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী লোক উৎসব। তাঁর জন্মস্থান উজানধল গ্রামের মাঠে বিকেল পাঁচটায় উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করছে জেলা প্রশাসন। প্রতিবছরের মতো এবারও করিমের বাড়ির পাশের কালনী নদী তীরে এই উৎসবের আয়োজন করেছে শাহ আবদুল করিম পরিষদ। তাঁর জীবনদর্শন ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশ-বিদেশ থেকে ভক্ত-অনুরাগীরা এতে অংশ নিচ্ছেন। পরিষদের সভাপতি ও করিমের একমাত্র ছেলে শাহ নূর জালালRead More


হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে বৈদ্যুতক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে মো. জামাল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হবিগঞ্জ সদর উপজেলার নতুন ব্রিজ সংলগ্ন গঙ্গানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া জেলার বাহুবল উপজেলার মির্জাটুলা গ্রামের আব্দুল মতিনের ছেলে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই আলী আকবরসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে হবিগঞ্জের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ পরিচয় শনাক্ত করে। নিহত জামাল মিয়ার বড়Read More


শ্রীমঙ্গলে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, দুই ব্যবসায়ীকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অভিযোগে দুই তেল ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি উপজেলার বিভিন্ন তেল পাম্প ও ডিপোতে প্রশাসনের তদারকি জোরদার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. মুবিল্লাহ আকন। অভিযানে শান্ত সরকার ও সত্যজিৎ সরকার নামে দুই ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই দুই প্রতিষ্ঠানে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাসRead More


হবিগঞ্জে তাহেরীর মাহফিলে ১৪৪ ধারা জারি

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, একটি ‘নাটকীয় পরিস্থিতি’ সৃষ্টি করে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। শুক্রবার (২৭ মার্চ) মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেম স্বাক্ষরিত এক আদেশে ১৪৪ ধারা জারি করা হয়। জানা যায়, আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির উদ্যোগে শনিবার (২৮ মার্চ) অনুষ্ঠিতব্য মাহফিলের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন ছিল। তবে আয়োজকদের দাবি, প্রস্তুতি শেষ হওয়ার পর থেকেই প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে মাহফিল বন্ধের তৎপরতা শুরু হয়। অনুসন্ধানে জানা যায়, ‘নূরে মদিনাRead More


সুনামগঞ্জে কিশোর‌কে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অটোরিকশার চার্জ নিয়ে তুচ্ছ বিরোধের জেরে ইমরান হোসেন (১৬) নামের এক কিশোর চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সৈয়দপুর (ঈশানকোনা) এলাকায় বাদশাহ মিয়ার গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের আলী হোসেনের ছেলে। তারা প্রায় ৮-৯ বছর ধরে সৈয়দপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। ঘটনার রাতে ইমরান অটোরিকশার চার্জ বাবদRead More