Main Menu

মার্কিন সেনাদের থেকে সাধারণ মানুষকে দূরে থাকার নির্দেশনা বিপ্লবী গার্ডের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সেনাদের কাছ থেকে দূরে থাকতে সাধারণ মানুষকে নির্দেশনা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। শুক্রবার (২৭ মার্চ) তারা নতুন নির্দেশনায় বলেছে, মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যের যেখানেই থাকবে সেই স্থানকেই টার্গেট করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। যা প্রায় এক মাস ধরে চলছে। সময়ের সঙ্গে সঙ্গে এ যুদ্ধ জটিলও হচ্ছে।

ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনারা সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করে লুকিয়ে আছে।

বিবৃতিতে তারা বলেছে, “কাপুরুষ মার্কিন-ইহুদিবাদী বাহিনী নিরীহ সাধারণ মানুষকে এবং তাদের ঘরবাড়িকে ঢাল হিসেবে ব্যবহার করার হীন চক্রান্ত করছে।”

“আপনাদের নিরাপত্তার স্বার্থে আমরা বিশেষভাবে অনুরোধ করছি—যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছে, সেই জায়গাগুলো দ্রুত ত্যাগ করুন যাতে আপনাদের কোনো বিপদ না ঘটে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

Share





Related News

Comments are Closed