Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

হবিগঞ্জে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে পৃথক অভিযানে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ মার্চ) দিনভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, মেহেদী, মদ এবং চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ভোরে অভিযান চালানো হয়। এ সময় ভাঙ্গারি মালামাল বোঝাই একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে ট্রাকটির ভাঙ্গারি মালামালের নিচে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ ভারতীয়Read More


হবিগঞ্জে লরি চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী লরির নিচে পিষ্ট হয়ে মোতালিব মিয়া (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মোতালিব নবীগঞ্জ উপজেলার বুড়িনাও গ্রামের আব্দুল মজিদের ছেলে। শনিবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের শেওড়াতুলী এলাকায় আকঞ্জি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মোতালিব মিয়া মোটরসাইকেলযোগে বাহুবল থেকে নবীগঞ্জের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরির (সিলেট ড-৪১-০০৬২) সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর তিনি মোটরসাইকেলসহ লরির চাকার নিচে পিষ্ট হন এবং ঘটনাস্থলেইRead More


প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছে সরকার

বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত অভিযোগ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুতই এই সিদ্ধান্তটি কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান। বিদ্যুৎমন্ত্রী বলেন, “প্রিপেইড মিটারে বাড়তি চার্জ আদায় নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে এক ধরনের অসন্তোষ ও চাপা ক্ষোভ বিরাজ করছিল। দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। গ্রাহকদের সর্বোচ্চ অনুকূলে এবংRead More


সারাদেশে টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকাসহ সারাদেশে টানা তিনদিন ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির এই প্রবণতার মাঝেই আবার তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার (২৯ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। বর্তমানে এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটRead More


বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, ৮০ লাখ কণ্ঠে ট্রাম্প হঠানোর ডাক

আন্তর্জাতিক ডেস্ক : নাটকীয় পরিবর্তনের সুর বাজছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে। আগ্রাসনমূলক কঠোর সব নীতি বাস্তবায়ন করতে গিয়ে একের পর এক হঠকারী সিদ্ধান্ত নিয়ে কঠিন পরীক্ষার মধ্যে পড়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরো ৫০ অঙ্গরাজ্য এবার ফুঁসে উঠেছে ‘নো কিংস’ আন্দোলনে। প্ল্যাকার্ড-ব্যানার নিয়ে রাস্তায় নেমে এসেছেন প্রায় ৮০ লাখ মানুষ; সবার কণ্ঠে এক দাবি, ‘ট্রাম্প হঠাও’। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি তৃতীয় দফার দেশব্যাপী বড় আন্দোলন। ‘ঘর থেকেই শুরু হোক রেজিম পরিবর্তন’ প্ল্যাকার্ড নিয়ে নিউইয়র্ক শহরে বিক্ষোভরত এক মার্কিনRead More


হবিগঞ্জে নারী পর্যটককে গণধর্ষণ, অভিযুক্ত আসামি গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: র‌্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুরের সুরমা চা বাগানে চাঞ্চল্যকর নারী পর্যটক গণধর্ষণের মামলায় অভিযুক্ত আসামি শাহিন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। র‌্যাব জানায়, এর আগে শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প ও সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার যৌথ অভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় দায়ের করা নারী পর্যটক গণধর্ষণ মামলার এজাহারনামীয় ২Read More


সুনামগঞ্জে মসজিদে দুর্ধর্ষ চুরি, লক্ষাধিক টাকার মালামাল লুট

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি মসজিদে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার চিলাউড়া ইউনিয়নের ইসমাইল চক মাঝপাড়া জামে মসজিদের তালা ভেঙে মাইক, আইপিএস ও সৌরবিদ্যুতের সরঞ্জামসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ মার্চ) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও মুসল্লিরা এশার নামাজ শেষে বাড়ি ফিরে যান। রোববার ভোরে ফজরের আযান দিতে গিয়ে মসজিদের ইমাম প্রধান ফটকের তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে ঢুকে তিনি দেখেন অভ্যন্তরীণ দরজার তালাও ভাঙা। এক পর্যায়ে মসজিদের মাইকের সেট, আইপিএস মেশিন,Read More


নড়াইলে তেল না দেওয়ায় ট্রাকচাপায় ম্যানেজারকে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইল সদর উপজেলায় তেল না পেয়ে একটি ফিলিং স্টেশনের ম্যানেজারের সঙ্গে ট্রাকচালকের বাকবিতণ্ডার পর ম্যানেজার নাহিদ সরদারকে (৩৫) চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ট্রাক চালকের বিরুদ্ধে। এ ঘটনায় নাহিদের বন্ধু জিহাদুল মোল্যার (২৯) অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত মধ্য রাতে উপজেলার কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর রেল সেতুর নিচে এ ঘটনা ঘটে। নাহিদ সরদার উপজেলার তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তিনি তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। তার বন্ধু জিহাদুল মোল্যা একই এলাকার জহুরুল মোল্যার ছেলে। সিসিটিভি ফুটেজে দেখাRead More


দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: সাতসকালে দেশের সড়কে ঘটে গেল আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা। দিনাজপুরের বিরামপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্ডিপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিরামপুর থানা সূত্রে জানা যায়, ভোরে বিরামপুরের চন্ডিপুর সড়কে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী হেরিট্যাজ স্লিপার বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাককে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ চালায়। বাসের দুজন যাত্রীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোRead More


গ্রীস যাবার পথে ভূমধ্যসাগরে প্রাণ হারানো ১০ জন সুনামগঞ্জের

সুনামগঞ্জ প্রতিনিধি: উত্তর আফ্রিকার লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাবার পথে ভয়াবহ মানবিক বিপর্যয়ে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু ঘটেছে, যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। এরমধ্যে সুনামগঞ্জের তিন উপজেলার ১০ জন রয়েছেন বলে জানা গেছে। তবে দায়িত্বশীল কোন কর্তৃপক্ষ অফিসিয়ালি এই তথ্য নিশ্চিত করেননি। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটের কারণে তারা প্রাণ হারান। উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা গেছে, দীর্ঘ সমুদ্রযাত্রায় খাবার ও পানির সংকটে একে একে অসুস্থ্ হয়ে পড়েন যাত্রীরা। পরে অনেকেই মারা যান। পাচারকারীদের নির্দেশে মৃতদেহগুলো ভূমধ্যসাগরে ফেলে দেওয়া হয়। নিহত বাংলাদেশিদেরRead More