বৈশাখী নিউজ ২৪
হবিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেকারি পুড়ে ছাই, ৮ লাখ টাকার ক্ষতি
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপলার বাজারে একটি বেকারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উক্ত বাজারের ‘মামা-ভাগিনা বি-বাড়িয়া বেকারি’তে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লক্ষ টাকার মালামাল ও আসবাবপত্র ভস্মীভূত হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গভীর রাতে বেকারির ভেতর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে বাজারের অন্যান্য ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে দিগবেদিক ছুটতে থাকেন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। খবর পেয়ে বাহুবলRead More
সুনামগঞ্জে বালুধসে শ্রমিক নিহত, মরদেহ গুমের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জাদুকাটায় বালুধসে লিয়াকত আলী নামে এক শ্রমিক নিহতের পর মরদেহ গুমের চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২৯ মার্চ) ভোররাতে সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত নদী জাদুকাটার পশ্চিমতীর (পাড়) কেটে খনিজ বালু অবৈধভাবে উত্তোলন করতে গিয়ে বালুধসে ওই শ্রমিক নিহত হন। নিহত শ্রমিক লিয়াকত জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাটের সিরাজপুর বাগগাঁও গ্রামের মৃত কুদ্দুছ মিয়ার ছেলে। সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) প্রণয় রায় এ তথ্যটি নিশ্চিত করে বলেন, একই ঘটনায় জাদুকাটা নদী তীরের বালুধসে আরও দুই শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। রোববার দুপুরে নিহতেরRead More
সিলেটে বাড়ছে হামের প্রকোপ, হাসপাতালে ভর্তি ১২ শিশু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটজুড়ে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। প্রতিদিন অসংখ্য শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। জেলার বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্য বলছে, বর্তমানে সিলেটে অন্তত ১২ শিশু হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছে। রোববার (২৯ মার্চ) সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত জানান, আক্রান্ত শিশুদের মধ্যে কয়েকজনের বয়স এখনো ৯ মাস পূর্ণ হয়নি। কারো বয়স ৫ মাস কিংবা ৬ মাস। অর্থাৎ তাদের হামের টিকা দেওয়ার সময়ই হয়নি। আবার কিছু শিশুর ক্ষেত্রে দেখা যাচ্ছে টিকা নেওয়া সত্ত্বেও তারা সংক্রমিত হয়েছে। তিনি বলছেন এর কারণ অনুসন্ধানে স্বাস্থ্য বিভাগ বিশেষ তদন্ত শুরু করেছে।Read More
গোয়াইনঘাটের উপসহকারী ভূমি কর্মকর্তাকে অপসারণের দাবীতে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে রুস্তমপুর ইউনিয়নের লামারবাজার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন মাঠে সচেতন গোয়াইনঘাট বাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন, ১নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মখলিছুর রহমান, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহব্বায়ক কমিটির সদস্য এম এ মান্নান, স্থানীয় মুরব্বি মুহিবুর রহমান মহিব, জহির উদ্দিন, ময়না মিয়া, ফয়জুর রহমান মুরব্বি, নূর উদ্দিন, স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ‘তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিস ভূমিRead More
১১ জেলায় নতুন ডিসি নিয়োগ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন ডিসিদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আমিনুল ইসলাম। নতুন প্রশাসক পাওয়া জেলাগুলো হলো— রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হরে জান্নাতকে খুলনা, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুর, সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক (উপসচিব) আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া, জ্বালানিRead More
পহেলা বৈশাখ ঘিরে যেসব সিদ্ধান্ত নিলো সরকার
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপন ঘিরে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) বেলা ১১টা ১০ মিনিটে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নেতাই রায় চৌধুরী। বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এ সভায়। সভায় বাংলা নববর্ষ ১৪৩৩-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এবারের নববর্ষের প্রতিবাদ্য— ‘নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুদ্ধার’। এছাড়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি যথাযথ বাস্তবায়নে বাংলা নববর্ষ উদযাপনকে সার্বজনীন, সুশৃঙ্খল ও তাৎপর্যপূর্ণ করার লক্ষ্যে প্রাথমিকRead More
গবাদি পশুর “খুরা রোগের” ভাইরাস সনাক্তকরণের কিট উদ্ভাবন
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনস্থ “প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প” এর উদ্যোগে ৩ দিনব্যাপী প্রকল্প সমাপনী কর্মশালা ২৯ মার্চ (রবিবার) ঢাকায় প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের (এলআরআই) সম্মেলন কক্ষে শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধনী দিনে এলআরআই এর পরিচালক ড. মো: মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবু সুফিয়ান। কর্মশালার উদ্বোধনী দিনে “জীবন্ত গবাদি পশু থেকে এফএমডিভি (ক্ষুরা রোগের) ভাইরাস এবং এলএসডিভি (লাম্পি স্কিন ডিজিজ) দ্রুত সনাক্তকরণের জন্য ডায়াগনস্টিক কিট তৈরি এবং অভিযোজন” শীর্ষক ৩ বছর মেয়াদি প্রকল্পের কার্যক্রমRead More
দুবাই ফেরত বিমানের টয়লেটে মিললো ১৮ কেজি স্বর্ণের বার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেট প্যানেলের ভেতর থেকে ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা এই বার উদ্ধার করেন। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৮ কেজি। সূত্র জানায়, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে দুবাই থেকে বিমানের ফ্লাইটটি ঢাকায় এসেছিল। তল্লাশির পর মোট ১৭ কেজি ৯০১ গ্রাম ওজনের ১৫৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা। গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা ফ্লাইটটিকে অবতরণের পরRead More
হবিগঞ্জে খুন করে সিলেটে র্যাবের অভিযানে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাইয়ে সালিশ বৈঠককে কেন্দ্র করে ইরাজ মিয়া নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার এক পলাতক ব্যক্তিকে সিলেট শহর থেকে আটক করেছে র্যাব। র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নগরীর পাঠানটুলা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, নিহত ইরাজ মিয়া হবিগঞ্জ জেলার লাখাই থানার ফরিদপুর এলাকার বাসিন্দা। কিছুদিন আগে লাখাই থানাধীন বালিগাঁও এলাকায় স্থানীয় জমি দখল নিয়ে দুটি পক্ষের মধ্যে সালিশ বৈঠক হয়। সেই বৈঠকে সভাপতিত্ব করেন নিহতের বড় ভাই সাবেক মেম্বার সাহাব উদ্দিন এবং সেখানে ইরাজ মিয়াসহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিতRead More
সুনামগঞ্জে নারীকে রাতভর গণধর্ষণ, র্যাবের জালে একজন
বৈশাখী নিউজ ডেস্ক: র্যাব ৯ এর অভিযানে সুনামগঞ্জের দোয়ারাবাজারে সংঘটিত আলোচিত গণধর্ষণ মামলার পলাতক এক অভিযুক্তকে সিলেট থেকে আটক করা হয়েছে। র্যাব বলছে, গোপন তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাকে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এলাকা থেকে আটক করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম সুনামগঞ্জ জেলার সদর থানার জানিগাঁও এলাকার বাসিন্দা। পারিবারিক কলহের কারণে তিনি চার বছর ধরে পিতার বাড়িতে থাকছিলেন। গত ১৮ মার্চ সন্ধ্যার দিকে অমল দাস নামে একজন তাকে ফোন করে জানান যে, তিনি ভিকটিমকে মামার বাড়িতে পৌঁছে দেবেন। এ কথা বলে ওয়েজখালী পেট্রোল পাম্প এলাকায় ভিকটিমকে ডেকে নিয়ে সিএনজিতেRead More


