Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

মহাকাশ থেকে পৃথিবীর মনোমুগ্ধকর ছবি পাঠালেন আর্টেমিস-২ নভোচারীরা

তথ্যপ্রযুক্তি ডেস্ক: চাঁদের পথে যাত্রারত আর্টেমিস-২ মিশনের নভোচারীরা মহাকাশ থেকে পৃথিবীর দারুণ কিছু হাই-রেজল্যুশন ছবি পাঠিয়েছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, পৃথিবী ও চাঁদের মাঝামাঝি পথ অতিক্রম করে এখন লুনার ফ্লাইবাইয়ের দিকে এগিয়ে যাচ্ছে মহাকাশযান অরিওন। শুক্রবার (৩ এপ্রিল) নাসা সামাজিক মাধ্যমে জানায়, আমরা এখন পথের অর্ধেক পেরিয়ে এসেছি। সংস্থাটির অনলাইন ড্যাশবোর্ড অনুযায়ী, নভোচারীদের বহনকারী অরিওন মহাকাশযানটি বর্তমানে পৃথিবী থেকে প্রায় ১ লাখ ৩৬ হাজার ৮০ মাইল বা ২ লাখ ১৯ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে। নাসা জানিয়েছে, মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান এই মনোমুগ্ধকর ছবিগুলো তুলেছেন। চাঁদের পথে যাত্রারRead More


হরমুজ প্রণালি দিয়ে যেসব জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরান সরকার তাদের বন্দরগুলোতে অত্যাবশ্যকীয় পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি দিয়েছে। শনিবার (৪ এপ্রিল) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি-এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। একটি চিঠির উদ্ধৃতি দিয়ে তাসনিম জানায়, ইরানের বন্দর অভিমুখে আসা যেসব জাহাজ বর্তমানে ওমান উপসাগরে অবস্থান করছে, তারা নির্দিষ্ট নিরাপত্তা প্রোটোকল মেনে এবং কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই প্রণালি অতিক্রম করতে পারবে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরাইলি হামলার প্রতিবাদে ইরান কার্যত এই প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত করেছিল। উল্লেখ্য, হরমুজ প্রণালিRead More


১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশ

বৈশাখী নিউজ ডেস্ক: ‘সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’- এমন অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টিসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্য। শনিবার (৪ মার্চ) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে। এটি নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর সংসদের বিরোধী দলের প্রথম বড় রাজপথ কর্মসূচি। বিকাল সোয়া পাঁচটায় শুরু হওয়া সমাবেশে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। সমাবেশে বক্তারা সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিবRead More


দেশের বিভিন্ন অঞ্চলে চারদিন শিলাবৃষ্টির শঙ্কা

বৈশাখী নিউজ ডেস্ক: আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে চারদিন শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এরপর দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির এ প্রবণতা বাড়তে পারে এবং সপ্তাহজুড়ে এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এছাড়া আগামী সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত দেশের কোথাও কোথাওRead More


১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন অকটেন আমদানির অনুমোদন

বৈশাখী নিউজ ডেস্ক: বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে প্রায় ১৬ লাখ মেট্রিক টন ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন অকটেন আমদানির জন্য নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। শনিবার (৪ এপ্রিল) কমিটির অষ্টম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তিনটি পৃথক প্রস্তাব পর্যালোচনা করে সেগুলো নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রথম প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক ক্রয় পদ্ধতির আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও থেকেRead More


হবিগঞ্জে ৩১০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে অভিযান চালিয়ে ৩১০০ পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। র‍্যাব জানায়, শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানাধীন নিজামপুর ইউনিয়নের বাইপাস এলাকায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক নারীকে সন্দেহজনক আচরণের কারণে আটক করা হয়। পরে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তল্লাশি করে তার পরিহিত কাপড়ের ভেতর থেকে ১৫টি প্যাকেটে রাখা মোট ৩১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার নারী হলেন মোছা. মুনজরা খাতুন (৬০)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার আজমপুরRead More


সুনামগঞ্জের টগার হাওরে বাঁধ কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে ফসল রক্ষায় বাঁধ কাটা ও মেরামতকে কেন্দ্র করে দুই পক্ষের কৃষকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হন বলে জানা যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামের পেছনে টগার হাওর এলাকায় এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় রাজাপুর গ্রামের একদল কৃষক বনিয়ানদীর মুখে স্থানীয় কৃষকদের নির্মিত বাঁধ কেটে দেয়। এতে টগার হাওরে পানি প্রবেশ করতে শুরু করে এবং হাওরের ফসল ক্ষতির আশঙ্কা দেখা দেয়। পরদিনRead More


ধর্মপাশায় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় তোহাদ আহমেদ হিরন (৩২) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) সকাল নয়টার দিকে সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। চটপটি ব্যবসায়ী হিরন ওই গ্রামের জব্বার মিয়ার ছেলে। পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে হিরনের ছোট ভাই বাবু তার কক্ষের দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তিনি। এ সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হিরনের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানোRead More


যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রস্তাবিত ৪৮ ঘণ্টার একটি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। শুক্রবার (৩ এপ্রিল) দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে। একটি অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে ফার্স নিউজ দাবি করেছে, তেহরান স্বল্পমেয়াদি এই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দেয়নি। যদিও এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, গত বুধবার (১ এপ্রিল) অন্য একটি দেশের মাধ্যমে এই প্রস্তাব ইরানের কাছে পাঠানো হয়। তবে সেই মধ্যস্থতাকারী দেশের পরিচয় প্রকাশ করা হয়নি। ধারণা করাRead More


যেসব শিশুকে হামের টিকা না দেওয়ার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

স্বাস্থ্য ডেস্ক: যে সব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ তাদেরকে এ সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর সেটি দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জরুরি ভিত্তিতে হাম-রুবেলার (এমআর) টিকাদান কার্যক্রম শুরু করছে সরকার। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এ টিকাদান কর্মসূচি শুরু হবে। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এ টিকাদান কর্মসূচি শুরু হবে। যেসব শিশু জ্বর বা বর্তমানে অসুস্থ রয়েছে তাদের টিকা না দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াতRead More