Main Menu

১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন অকটেন আমদানির অনুমোদন

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে প্রায় ১৬ লাখ মেট্রিক টন ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন অকটেন আমদানির জন্য নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

Manual4 Ad Code

শনিবার (৪ এপ্রিল) কমিটির অষ্টম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তিনটি পৃথক প্রস্তাব পর্যালোচনা করে সেগুলো নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

প্রথম প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক ক্রয় পদ্ধতির আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও থেকে ১০ লাখ মেট্রিক টন এন৫৯০-১০ পিপিএম ডিজেল এবং ১ লাখ মেট্রিক টন অকটেন (গ্যাসোলিন-৯৫ আনলেডেড) আমদানি করা হবে।

Manual6 Ad Code

অন্য একটি প্রস্তাবে একই পদ্ধতিতে ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি থেকে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার ডিজেল সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

এছাড়া কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি থেকে পাঁচ লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল (এজিও) আমদানির প্রস্তাবও নীতিগতভাবে অনুমোদন পেয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশের জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে এ তিনটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code